April 1, 2026, 9:33 am
শিরোনাম:
এবারে অস্ট্রেলিয়ায় তোপের মুখে মিজানুর আজহারী তিনগুণ বেশি তেল নিচ্ছে চালকরা! কড়া নজরদারির নির্দেশ জ্বালানি মন্ত্রীর সুযোগ বারবার আসে না সময়কে কাজে লাগানোর আহ্বান। ফ্যাসিস্ট সরকার না তাড়ালে আপনারা ক্ষমতায় আসতে পারতেন না। হান্নান মাসুদ হারাগাছে তেল সংকট: পাম্পে দীর্ঘ লাইন, প্রতি গাড়িতে মিলছে মাত্র ১০০ টাকার জ্বালানি | হারাগাছ পৌরসভা: ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত কাউনিয়ার মডেল পৌরসভা ইসির ওপর আস্থা রাখতে পারছেন না আসিফ জোট রাজনীতি ও ক্ষমতার অঙ্ক | রাজনীতি JAMUNA TV LIVE | যমুনা টিভি লাইভ | সরাসরি যমুনা টিভি | LIVE TV ইটনায় মাদ্রাসাতুত তাক্বওয়া আল ইসলামিয়ার শুভ উদ্বোধন ও প্রথম বার্ষিকী উপলক্ষে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনগুণ বেশি তেল নিচ্ছে চালকরা! কড়া নজরদারির নির্দেশ জ্বালানি মন্ত্রীর

Reporter Name

তিনগুণ বেশি তেল নিচ্ছে চালকরা! কড়া নজরদারির নির্দেশ জ্বালানি মন্ত্রীর

বাংলাদেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ বিষয়ে কথা বলতে গিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেছেন, অনেক গাড়ি ও মোটরসাইকেল চালক তাদের প্রকৃত প্রয়োজনের তুলনায় তিনগুণ বেশি তেল নিচ্ছেন, যা বর্তমান সংকটকে আরও তীব্র করে তুলছে।

তিনি জানান, “একজন চালকের যতটুকু তেলের প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি তেল নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এটি নিয়ন্ত্রণে আনতে হবে এবং কঠোর নজরদারি চালানো হবে।”

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন পেট্রোল পাম্পে মনিটরিং বাড়ানো হয়েছে। প্রয়োজনে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বুলবুল হোসেন টুটু বলেন, “বর্তমান পরিস্থিতিতে অপচয় রোধ করাই প্রধান লক্ষ্য। কেউ যেন চাহিদার অতিরিক্ত তেল নিতে না পারে, সে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।”

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা গেলে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমবে।



ফেসবুকে আমরা