
মাহামুদুল হাসান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঢাকা মোড় কোচ স্ট্যান্ডের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়
উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মোমিনুল ইসলাম ডাক্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, "দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে জিম্মি করে এবং পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টি করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা যুবদল প্রতিহত করবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন নবগঠিত পৌর আহবায়ক কমিটির আহবায়ক আনোয়ারুল হক, রবিউল ইসলাম বাবু, সাবেক অধ্যক্ষ মোখলেছুর রহমান, আবু বক্কর সিদ্দিক, দীপঙ্কর শাহ মানিক, গোলাম রাব্বানী গোলাপ প্রমুখ। এ সময় উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।