মাহামুদুল হাসান পার্বতীপুরে (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরের উপজেলায় প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় স্লোগান সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস র্যালি আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ অক্টোবর রোজ সোমবার সকাল ১১ টায় পার্বতীপুরে উপজেলা পরিষদ থেকে র্যালী বের হয়। র্যালী শেষ করে হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য মন্ত্রী এ জেজ এম রেজওয়ানুল হক। সভাপতি করে জনাব মো আরাফাত আমান আজিজ, নির্বাহী অফিসার পার্বতীপুর উপজেলা পরিষদ। আরো উপস্থিত ছিলেন পার্বতীপুরে মডেল থানায় অফিসার ইনসার্চ ওসি মো ওয়াধুধ। আরো উপস্থিত থাকেন উপজেলা মহিলা কর্মকর্তা বিষয়ক খন্দঃ শাকিনা বিনতে শরীফ। এতে পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ ও পার্বতীপুর পালিকা পাইলট উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।