আইয়ুব আলী, রংপুর
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুরের পাগলাপীরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা পৌনে ১২টায় নগরীর ধাপ এলাকায় অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী।
এসময় তাঁর সফর সঙ্গী হিসেবে ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীসহ অন্যারা।
তিনি সকাল নয়টায় ঢাকার তেজগাওঁ বিমানবন্দর থেকে সামরিক বিমানযোগে রওনা হয়ে সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। পরে সবার আগে বাংলাদেশ গাড়িতে করে রংপুর নগরীর উদ্দেশ্যে রওনা হন।রাস্তার ধারে দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ জাতীয় পতাকা ও ব্যানার, ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও তাদের অভিবাদন গ্রহণ করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরের তারাগঞ্জ ও পাগলাপীরে পথসভায় অংশ নেন। তাঁর এই আগমনে পিছিয়ে পড়া রংপুর জনপদের ভাগ্যবদলে ইতিবাচক প্রভাব ফেলবে এমনটাই প্রত্যাশা জনসাধারণের।
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
বার্তা ২৪ :: Barta24
জাতীয়
রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান
স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৪ এএম
বার্তা২৪কে গুগল পছন্দে যুক্ত করুন!
Barta 24
facebook sharing buttontwitter sharing buttonemail sharing buttonwhatsapp sharing buttonsharethis sharing button
রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান
রংপুরের পাগলাপীরে পথ সভায় বক্তব্য রাখছেন তারেক রহমান
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুরের পাগলাপীরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Advertisement
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা পৌনে ১২টায় নগরীর ধাপ এলাকায় অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী।
এসময় তাঁর সফর সঙ্গী হিসেবে ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীসহ অন্যারা।
তিনি সকাল নয়টায় ঢাকার তেজগাওঁ বিমানবন্দর থেকে সামরিক বিমানযোগে রওনা হয়ে সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। পরে সবার আগে বাংলাদেশ গাড়িতে করে রংপুর নগরীর উদ্দেশ্যে রওনা হন।
রাস্তার ধারে দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ জাতীয় পতাকা ও ব্যানার, ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও তাদের অভিবাদন গ্রহণ করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরের তারাগঞ্জ ও পাগলাপীরে পথসভায় অংশ নেন। তাঁর এই আগমনে পিছিয়ে পড়া রংপুর জনপদের ভাগ্যবদলে ইতিবাচক প্রভাব ফেলবে এমনটাই প্রত্যাশা জনসাধারণের।
Advertisement
নগরীর স্থানীয় বাসিন্দা শমসের আলী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো রংপুরে আসলেন তারেক রহমান। আমরা সত্যিই আনন্দিত। তিনি রংপুরের মানুষদের ভাগ্য উন্নয়নে আলাদা দৃষ্টি রাখবেন এতটুকুই প্রত্যাশা থাকবে তাঁর কাছে।
জাহাঙ্গীর আলম বলেন, আমরদের রংপুরের মানুষদের সবদিক থেকেই পিছিয়ে রাখা হয়েছে। কিন্তু দেশের কথা যখন আসে, তখন এই রংপুরের মানুষ সবার আগে ঝাঁপিয়ে পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। রংপুর তো বাংলাদেশের বাইরে নয়, তাই পিছিয়ে পড়া এ রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে কাজ করবেন প্রধানমন্ত্রী এমনটাই প্রত্যাশা থাকবে।
পায়রা চত্ত্বর দোকান মালিক সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বলেন, আজ প্রধানমন্ত্রী’র আগমনকে ঘিরে আমরা সব ব্যবসায়ী-কর্মচারী একসাথে হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছি। প্রধানমন্ত্রী যে পূজামণ্ডপ পরিদর্শনের জন্য রংপুরকে বেছে নিয়েছেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের খবর। ধন্যবাদ প্রধানমন্ত্রী।