June 27, 2026, 10:08 pm
শিরোনাম:
হলুদ সাংবাদিকতার নজির’, ইনকিলাবের প্রতিবেদনের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ সংসদ টিভি সম্প্রচারে এমপিদের নাম ও আসন প্রদর্শনের নির্দেশ, স্বচ্ছতা বাড়বে বলে আশা রংপুরে কলেজছাত্রীর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেওয়া ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই আওয়ামী লীগের সব গুম-খুন গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন রুটিন দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোশ্যাল মিডিয়ায় এমপি হানজালাকে নিয়ে রাশেদ খানের সমালোচনা, পাল্টা মন্তব্যে নতুন বিতর্ক মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ খুলনা বিভাগীয় সমাবেশ পৌঁছেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন এমপি আব্দুল মুনতাকিম জামাত সংসদ সদস্য

দীর্ঘ ১৬ বছর পর শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

সৌরভ উজ্জামান,ঢাকা

সারা দেশে শুরু হলো ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা

সৌরভ উজ্জামান,ঢাকা

১৬ বছর পর সারা দেশজুড়ে আজ থেকে শুরু হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত সূচি অনুযায়ী বুধবার (১৫ এপ্রিল) বাংলা বিষয়ের মধ্য দিয়ে পরীক্ষার সূচনা হয়।

সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, অর্থাৎ আড়াই ঘণ্টা ধরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়সূচি মেনেই পরীক্ষা গ্রহণ করা হবে।

পরীক্ষার পরবর্তী সূচি অনুযায়ী ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে দেশের তিন পার্বত্য জেলা—রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—এ পরীক্ষার সময়সূচিতে কিছুটা ভিন্নতা রাখা হয়েছে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ করা হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।



ফেসবুকে আমরা