June 27, 2026, 10:08 pm
শিরোনাম:
হলুদ সাংবাদিকতার নজির’, ইনকিলাবের প্রতিবেদনের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ সংসদ টিভি সম্প্রচারে এমপিদের নাম ও আসন প্রদর্শনের নির্দেশ, স্বচ্ছতা বাড়বে বলে আশা রংপুরে কলেজছাত্রীর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেওয়া ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই আওয়ামী লীগের সব গুম-খুন গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন রুটিন দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোশ্যাল মিডিয়ায় এমপি হানজালাকে নিয়ে রাশেদ খানের সমালোচনা, পাল্টা মন্তব্যে নতুন বিতর্ক মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ খুলনা বিভাগীয় সমাবেশ পৌঁছেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন এমপি আব্দুল মুনতাকিম জামাত সংসদ সদস্য

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

সৌরভ উজ্জামান,ঢাকা

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

সৌরভ উজ্জামান,ঢাকা

প্রতিবছর সাধারণত এপ্রিল মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও বিভিন্ন পরিস্থিতির কারণে চলতি বছর তা পিছিয়ে জুলাই মাসে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

জানা গেছে, দেশের মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে কয়েক লক্ষাধিক শিক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।

সভা শেষে পরীক্ষার নির্ধারিত তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির। তিনি জানান, এবারের পরীক্ষা কিছুটা ভিন্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, পরীক্ষায় কোনো ধরনের নকল বা অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি সতর্ক করেন।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সময় পরিবর্তনের ফলে শিক্ষার্থীরা অতিরিক্ত প্রস্তুতির সুযোগ পেলেও নতুন পদ্ধতিতে পরীক্ষার কারণে তাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।



ফেসবুকে আমরা