September 30, 2026, 10:07 pm
শিরোনাম:
পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, বরখাস্ত পল্লী বিদ্যুতের জিএম ছাত্রদল নেতা জিসানকে তুলে নেওয়ার পর সড়কে মিলল মরদেহ রংপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ নিয়ন্ত্রণহীন এআই কি ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে? বিল গেটসের সতর্কবার্তায় নতুন করে বিশ্বজুড়ে উদ্বেগ পার্বতীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, বি এন পির চাঁদাবাজির অভিযোগ ফুলবাড়ীতে মুত্তাকী কল্যাণ সংস্থা কর্তৃক ক্যান্সার আক্রান্তকে আর্থিক সহায়তা প্রদান জমি-জমা সংক্রান্ত জেরে পার্বতীপুরে সংঘর্ষে শিক্ষক ও গৃহবধু আহত

পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মাহামুদুল হাসান

মাহামুদুল হাসান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুর  পার্বতীপুরে ৮৫০ পিস নিষিদ্ধ ও নেশাজাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছোট বৃত্তিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকার মৃত ঘুটুর ছেলে মো. শাওন ইসলাম (৩০), তার স্ত্রী দিপা আক্তার শিরিনা (পিতা: মো. সিরাজুল ইসলাম) এবং পার্বতীপুর উপজেলার ছোট বৃত্তিপাড়া এলাকার জাহেদুল হকের ছেলে মো. মেহেনুর রেজা (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে পার্বতীপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. সাহেব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার ছোট বৃত্তিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই তিনজনের হেফাজত থেকে অবৈধ ও নেশাজাতীয় ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী জানান, উদ্ধারকৃত ইনজেকশনসহ গ্রেপ্তারকৃত তিন আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



ফেসবুকে আমরা