October 20, 2026, 10:04 pm
শিরোনাম:
রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সঙ্গে সেলফিতে প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ডা. শফিকুর রহমানের পার্বতীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস র‍্যালি আলোচনা সভা ও পুরষ্কার বিতরন পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ধান ক্ষেত থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Mahamudul Hasan

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন।ঢাকা থেকে একটি সামরিক বিমানে সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম,  আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রায় রংপুরের উদ্দেশে রওনা হবেন।

সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে ঢাকার বাইরে তিন জেলার সফরে রওনা হন প্রধানমন্ত্রী।



ফেসবুকে আমরা