October 25, 2026, 8:14 am
শিরোনাম:
মানববন্ধন, মিছিল ও মাদকবিরোধী কমিটি—তারপরও বন্ধ হচ্ছে না গাঁজা বিক্রি বদরগঞ্জে ট্রেন লাইনচুত্য, চরম দূর্ভোগে যাত্রীরা জামায়াতের আমিরের বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যাচারের অভিযোগ রাশেদ খাঁনের রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সঙ্গে সেলফিতে প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ডা. শফিকুর রহমানের পার্বতীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস র‍্যালি আলোচনা সভা ও পুরষ্কার বিতরন পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বদরগঞ্জে ট্রেন লাইনচুত্য, চরম দূর্ভোগে যাত্রীরা

আইয়ুব আলী

আইয়ুর আলী রংপুর :

রংপুরে বদরগঞ্জ রেলস্টেশনে অদূরে আউট সিগন্যাল কাছে সান্তসহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচুত্য হওয়ায় হাজারো যাত্রীর চরম দূর্ভোগে।শনিবার ২৪ অক্টোবর বিকাল ৪ টা ৩০ মিনিটে বদরগঞ্জ স্টেশন প্রবেশ আগে আউটার সিগন্যাল কাছে ট্রেনটি লাইনচুত্য হয়।ট্রেনটিতে ১ হাজার অধিক যাত্রী ছিলো।

রুপালি রানী নামে এক যাত্রী বলেন,শশুর বাড়িতে শারদীয় দূর্গা পুজা শেষ করে গাইবান্ধা থেকে বাবার বাড়ি ঠাকুরগাও যাচ্ছিলাম। পথে বদরগঞ্জ ষ্টেশনে ট্রেনটি দূর্ঘটনা ঘটলে।এখন কিভাবে সন্তানদের নিয়ে ঠাকুরগাও যাবো সেই চিন্তা করছি।

আলমগীর হোসেন নামে এক ব্যাক্তি বলেন,আগামীকাল রবিবার অফিস খুলছে।যাবো পঞ্চগড়। ট্রেনটি বদরগঞ্জে দূর্ঘটনা পতিত হলো।বিকল্প ব্যবস্হায় এখন যেতে হবে উপায় নেই।

বদরগঞ্জ ষ্টেশন মাস্টার ইমরুল কায়েস বলেন,বিকাল সাড়ে চারটার দিকে দোলনচাঁপা ট্রেনটি বদরগঞ্জ ষ্টেশন অদূরে দুর্ঘটনা কবলে পড়ে। ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পার্বতীপুর থেকে আসছে।উদ্ধারকারী ট্রেনটি আসলেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।



ফেসবুকে আমরা