April 10, 2026, 10:02 pm
শিরোনাম:
সংসদে আইনমন্ত্রীকে খোচা মেরে বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন এমপি আক্তার হোসেন। রুমিন-জুনায়েদ রাফেসহ অর্ধশতাধিক নেতাকর্মি এনসিপিতে যোগদান, ধারণা করছেন এমপি আখতার হোসেন। শেরপুর-৩ আসনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াতে ইসলামীর। রংপুরের জুলাই যোদ্ধা আবু সাঈদ হত্যা মামলার রায়: দুই আসামির মৃত্যুদণ্ড, ক্ষমতা ও স্বজনপ্রীতির ছায়ায় তেল পাম্প: হারাগাছ এলাকায় উঠছে নানা অভিযোগ সাওদা সুমির ঘটনায় ‘নব্য ফ্যাসিবাদের’ অভিযোগ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বক্তব্যের জেরে গ্রেফতার, জামায়াত নেত্রী সওদা সুমির জামিন মঞ্জুর। বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬: ‘এক স্বাস্থ্য’ ধারণায় এগোচ্ছে বাংলাদেশ—বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান | সাওয়াল মাসের ফযিলত: গুরুত্ব ও আমলের। দিকনির্দেশনা কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করলেন তারেক রহমান

সাওদা সুমির ঘটনায় ‘নব্য ফ্যাসিবাদের’ অভিযোগ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের।

মো: আইয়ুব আলী

সাওদা সুমির ঘটনায় ‘নব্য ফ্যাসিবাদের’ অভিযোগ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের।

নিজস্ব প্রতিবেদক:

জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে সংঘটিত আচরণকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলীয় জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি ঘটনাটিকে “নব্য ফ্যাসিবাদের বার্তা” হিসেবে উল্লেখ করেছেন। ডা. শফিকুর রহমান বলেন, “সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের স্পষ্ট বহিঃপ্রকাশ।” তিনি আরও বলেন, ফ্যাসিবাদীরা সব সময় নিজেদের ব্যর্থতা আড়াল করতে প্রতিবাদী জনগণের কণ্ঠ নির্লজ্জভাবে স্তব্ধ করার চেষ্টা করে। তিনি বলেন, “ইতিহাস সাক্ষী—যারা অন্যের কণ্ঠ রুদ্ধ করে, একসময় তাদের নিজেদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়।” এ সময় তিনি প্রশ্ন রাখেন, যারা অন্তরে ফ্যাসিবাদ লালন করে, তারা অতীত থেকে আদৌ শিক্ষা নেবে কি না। একই সঙ্গে তিনি এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে এ ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করছেন।



ফেসবুকে আমরা