June 27, 2026, 11:33 pm
শিরোনাম:
হলুদ সাংবাদিকতার নজির’, ইনকিলাবের প্রতিবেদনের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ সংসদ টিভি সম্প্রচারে এমপিদের নাম ও আসন প্রদর্শনের নির্দেশ, স্বচ্ছতা বাড়বে বলে আশা রংপুরে কলেজছাত্রীর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেওয়া ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই আওয়ামী লীগের সব গুম-খুন গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন রুটিন দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোশ্যাল মিডিয়ায় এমপি হানজালাকে নিয়ে রাশেদ খানের সমালোচনা, পাল্টা মন্তব্যে নতুন বিতর্ক মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ খুলনা বিভাগীয় সমাবেশ পৌঁছেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন এমপি আব্দুল মুনতাকিম জামাত সংসদ সদস্য

পহেলা বৈশাখ ঘিরে দেশজুরে বর্ণিল আয়োজন

সৌরভ উজ্জামান,ঢাকা



পহেলা বৈশাখ ঘিরে দেশজুরে বর্ণিল আয়োজন

সৌরভ উজ্জামান,ঢাকা

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বাঙালি জাতির অন্যতম বৃহৎ উৎসব। রাত পোহালেই শুরু হয় নতুন বছরের উদযাপন, যা ঘিরে দেশজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

প্রতিবছরের মতো এবারও বাঙালিরা ঐতিহ্যবাহী আয়োজনে দিনটি উদযাপন করছে। পান্তা ভাত, ইলিশ মাছসহ নানা ধরনের খাবারের মাধ্যমে বাঙালির চিরচেনা সংস্কৃতি ফুটে ওঠে এ দিনে। “মাছে ভাতে বাঙালি”—এই প্রবাদকে সামনে রেখেই অনেক স্থানে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন স্থানে আলপনা আঁকা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও শোভাযাত্রার মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নিচ্ছে মানুষ। এসব আয়োজনের মাধ্যমে বাঙালির নিজস্ব সংস্কৃতি ও জাতীয় চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, বাংলা নববর্ষকে সুস্থ ও সুন্দরভাবে উদযাপন করতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠনগুলো সম্মিলিতভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করেছে।

সব মিলিয়ে পহেলা বৈশাখকে ঘিরে দেশজুড়ে এখন আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।



ফেসবুকে আমরা