April 17, 2026, 7:05 am
শিরোনাম:
বিএনপি ছেড়ে এনসিপিতে ১৫০ নেতাকর্মী, চাঁদপুরে নতুন সমীকরণ বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যাক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড’ বিতরণে বিতর্ক: ‘কৃষক’ পরিচয়ে মঞ্চে ওঠা ব্যক্তি নিয়ে প্রশ্ন তিস্তাচরের মানুষের দুর্ভোগ তুলে ধরে দ্রুত বাস্তবায়নের দাবি রংপুরের এমপির রায়হান সিরাজ পহেলা বৈশাখে ভাসানীর মাজারে তারেক রহমান: “জুলাই সনদ বাস্তবায়নে আপসহীন বিএনপি দীর্ঘ ১৬ বছর পর শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ঢাবি এলাকা থেকে তুলে নেওয়া, নির্যাতনের স্মৃতি—৪ বছর পর মুখ খুললেন এমপি আক্তার হোসেন ২১ বছরের অভিমান শেষ উত্তর মাফ করবো না কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষি কার্ডের উদ্বোধন, কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার

তিস্তাচরের মানুষের দুর্ভোগ তুলে ধরে দ্রুত বাস্তবায়নের দাবি রংপুরের এমপির রায়হান সিরাজ

Reporter Name

তিস্তাচরের মানুষের দুর্ভোগ তুলে ধরে দ্রুত বাস্তবায়নের দাবি রংপুরের এমপির

সুজিত কুমার বর্মন। কাউনিয়া

জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে জোরালো বক্তব্য দিয়েছেন রংপুরের গঙ্গাচড়া-১ আসনের জামায়াতের সংসদ সদস্য রায়হান সিরাজী। তিনি তার বক্তব্যে সরাসরি প্রশ্ন তোলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আসাদুল হাবিব দুলু-এর প্রতি।
সংসদে বক্তব্য দিতে গিয়ে রায়হান সিরাজী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আসাদুল হাবিব দুলুর নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “যেহেতু এই প্রকল্পের কর্ণধার দুলু সাহেব এবং তার যাতায়াত আমার এলাকার ওপর দিয়েই, তাই এটি শুধু একটি সরকারি প্রকল্প নয়—এটি আমাদের সবার দায়িত্ব।”
তিনি আরও উল্লেখ করেন, তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই নদীভাঙন তীব্র আকার ধারণ করে, যার ফলে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় অনেক কৃষক নিঃস্ব হয়ে পড়ছেন এবং জীবিকা হারাচ্ছেন।
রায়হান সিরাজী সংসদে প্রশ্ন তুলে বলেন, “তিস্তা মহাপরিকল্পনার কাজ বর্তমানে কোন পর্যায়ে রয়েছে এবং কবে নাগাদ এর দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে পাব?” তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা ও সময়সীমা নির্ধারণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, তিস্তা অববাহিকার মানুষ শুধু প্রাকৃতিক দুর্যোগের শিকারই নন, বরং দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার মধ্যেও রয়েছেন। সঠিক পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়ন হলে এই অঞ্চলের অর্থনীতি ও জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংসদে দেওয়া তার বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদীভাঙন রোধ, সেচ সুবিধা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে।”
শেষে তিনি রংপুরবাসীর পক্ষ থেকে দাবি জানিয়ে বলেন, “এটি আর বিলম্ব করার মতো কোনো বিষয় নয়। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে—এটাই আমাদের সবার প্রত্যাশা।



ফেসবুকে আমরা