May 13, 2026, 1:24 pm
শিরোনাম:
ঢাকায় বিকেল থেকে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন মিয়া গোলাম পরওয়ার ডা. শফিকুর রহমানের শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন আগামীকালও দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, স্বস্তি ফিরেছে ঢাকায় আজ থেকে ঠিক এক মাস পরেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ কুরআন দিবস’ উপলক্ষে আবেগঘন বার্তা: শহীদদের স্মরণে যা বললেন মিয়া গোলাম পরওয়ার কয়েক সেকেন্ডেই শেষ হয়ে যায় জীবনের সব গল্প: মৃত্যুর বাস্তবতা মানুষকে কী বার্তা দেয়? কাপাসিয়ায় একই পরিবারে ৫ জনের মৃত্যু: জানা গেল নতুন তথ্য পুলিশ সপ্তাহ ২০২৬: জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিতে নতুন অঙ্গীকার আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে সফর করেছেন ডা. শফিকুর রহমান

রাজশাহীতে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা

মো: গোলাম কিবরিয়া রাজশাহীর জেলা প্রতিনিধি

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাড়িতে শনিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং ককটেল হামলা করেছে। হামলায় বাড়ির তিনটি মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, এসি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে ফেলা হয়।

বিপ্লবের বাড়ি রাজশাহী নগরের মতিহার থানার কাজলা নতুন বৌ বাজার এলাকায়। হামলার সময় তার বাবা হেলাল উদ্দিনকে (৬২) একটি কক্ষে আটকে রাখা হয় এবং মা খালেদা বেগমকে (৫৩) হাতুড়িপেটা করা হয়।

পরিবারের বক্তব্য অনুযায়ী, রাতে প্রায় ১০০-১৫০ জন মানুষ বাড়িতে আসে। বাইরে মূল ফটকে তালা থাকায় সবাই ঢুকতে পারেনি। পরে ৩০-৪০ জন প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং দোতলায় উঠে বিপ্লবকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে বাড়িতে তাণ্ডব চালানো হয়। হামলাকারীরা নিচতলায় থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং বাড়ি লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায়।

পরিবার ঘটনার পর পুলিশকে (৯৯৯) জানালে রাতেই তিনজন টহল সদস্য বাড়িতে এসে পরিস্থিতি দেখেন। তারা খালেদা বেগমকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন, তবে ভয়ের কারণে তিনি যেতে পারেননি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “আমি রাতে থানায় ছিলাম না। ঘটনার বিষয়ে আমার জানা নেই এবং এখনও কেউ অভিযোগ করেনি।”



ফেসবুকে আমরা