মাহামুদুল হাসান পার্বতীপুরে ( দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মো সাইদুল রহমান,(৪০) নামে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) দিবাগত ভোররাতে উপজেলার ৫ নং চণ্ডীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জাহানাবাদ মামুদ পাড়া ও নয়াপাড়ার মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।সে দিনাজপুর পার্বতীপুরে উপজেলা রেয়াজনগর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে সংযোগ চালু থাকা বিদ্যুতের তার কাটার চেষ্টা করছিল ওই যুবক। এ সময় হাই-ভোল্টেজ তারে স্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায় এবং পার্শ্ববর্তী ঝোপঝাড় ও ঘাসের মধ্যে পড়ে থাকে।
সকালে এলাকার লোকজন ঘাসের মধ্যে মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ উদ্ধারের আইনি প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।