October 12, 2026, 4:41 am
শিরোনাম:
পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ধান ক্ষেত থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ পার্বতীপুরে এলপিজির বাড়তি দাম,দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পার্বতীপুর রেলওয়ে জংশনে ৩ ও ৪ নং প্ল্যাটফর্মের ওভারব্রিজ জরাজীর্ণ: চরম ঝুঁকিতে পথচারী ও যাত্রীরা পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, বরখাস্ত পল্লী বিদ্যুতের জিএম

ওয়াজ মাহফিলে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: মুফতি আমির হামজার বিচার দাবি রুমিন ফারহানার।

মোহাম্মদ ফয়সাল

ওয়াজ মাহফিলে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: মুফতি আমির হামজার বিচার দাবি রুমিন ফারহানার♦

নিজস্ব প্রতিবেদক:

ওয়াজ মাহফিলের ময়দানে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে কুষ্টিয়া ৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

রুমিন ফারহানা অভিযোগ করেন, ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় মুফতি আমির হামজা তাকে এবং সংসদের আরও দুই নারী সদস্যকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বিষয়টি তিনি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন।

তিনি বলেন, “জনসম্মুখে, বিশেষ করে ধর্মীয় মাহফিলের মতো জায়গায় এ ধরনের বক্তব্য দেওয়া খুবই দায়িত্বজ্ঞানহীন। এতে নারীদের প্রতি অসম্মান প্রকাশ পায় এবং সমাজে খারাপ বার্তা যায়।”

এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন।

ধর্মীয় মাহফিলের মতো সংবেদনশীল স্থানে এ ধরনের অভিযোগ উঠায় বিষয়টি গুরুত্বসহকারে দেখার দাবি উঠেছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্টরা এ নিয়ে কী পদক্ষেপ নেয়।

কাউনিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ফয়সাল ত



ফেসবুকে আমরা