October 12, 2026, 4:41 am
শিরোনাম:
পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ধান ক্ষেত থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ পার্বতীপুরে এলপিজির বাড়তি দাম,দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পার্বতীপুর রেলওয়ে জংশনে ৩ ও ৪ নং প্ল্যাটফর্মের ওভারব্রিজ জরাজীর্ণ: চরম ঝুঁকিতে পথচারী ও যাত্রীরা পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, বরখাস্ত পল্লী বিদ্যুতের জিএম

গণভোট নিয়ে উত্তাপ, রাজপথ নয়—আলোচনায় সমাধান চান সুশীল সমাজ

মোহাম্মদ ফয়সাল

 

 

 

নিজস্ব প্রতিবেদক

গণভোটকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে দিন দিন উত্তেজনা বাড়ছে। বিভিন্ন স্থানে মিছিল-মিটিং ও কর্মসূচিতে রাজপথ সরগরম হয়ে উঠলেও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ভোগান্তি। এমন পরিস্থিতিতে সুশীল সমাজের পক্ষ থেকে ভিন্ন সুর শোনা গেছে। তারা বলছেন, “রাজপথে নেমে সমস্যার সমাধান হয় না, বরং নতুন করে সংঘাত তৈরি হয়।” তাদের মতে, গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তর্ক-বিতর্ক থাকতেই পারে, কিন্তু সেটার সমাধান হওয়া উচিত আলোচনার টেবিলে। স্থানীয় সচেতন মহলও মনে করছে, হরতাল, অবরোধ বা সংঘর্ষে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অফিসগামী মানুষ, ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থীরা পড়ছে বিপাকে। সুশীল সমাজের প্রতিনিধিরা সকল রাজনৈতিক দলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “দেশের স্বার্থে সবাইকে সংযত থাকতে হবে। রাজপথ গরম না করে, আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে হবে।” এদিকে সাধারণ মানুষের প্রত্যাশা—গণভোটকে কেন্দ্র করে যেন অস্থিরতা নয়, বরং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করে।

সুশীল সমাজের পক্ষে মোঃ আইয়ুব আলী



ফেসবুকে আমরা