July 1, 2026, 5:58 pm
শিরোনাম:
হারাগাছ থানার অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, ৬০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার হলুদ সাংবাদিকতার নজির’, ইনকিলাবের প্রতিবেদনের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ সংসদ টিভি সম্প্রচারে এমপিদের নাম ও আসন প্রদর্শনের নির্দেশ, স্বচ্ছতা বাড়বে বলে আশা রংপুরে কলেজছাত্রীর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেওয়া ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই আওয়ামী লীগের সব গুম-খুন গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন রুটিন দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোশ্যাল মিডিয়ায় এমপি হানজালাকে নিয়ে রাশেদ খানের সমালোচনা, পাল্টা মন্তব্যে নতুন বিতর্ক মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ খুলনা বিভাগীয় সমাবেশ পৌঁছেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

শেরপুর-৩ আসনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াতে ইসলামীর।

মো: আইয়ুব আলী

নিজস্ব প্রতিবেদক শেরপুর

শেরপুর-৩ আসনের সংসদীয় নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক সোয়া ৩টার দিকে তিনি এ ঘোষণা দেন। অভিযোগ করে মাসুদুর রহমান বলেন, বিভিন্ন ভোটকেন্দ্রে তার দলের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু কেন্দ্রে প্রকাশ্যে সিল মারার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু না থাকায় এবং ভোটারদের মতামত স্বাধীনভাবে প্রকাশের সুযোগ না থাকায় তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং কোথাও কোনো অনিয়মের সত্যতা পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।



ফেসবুকে আমরা