October 13, 2026, 10:39 am
শিরোনাম:
পার্বতীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস র‍্যালি আলোচনা সভা ও পুরষ্কার বিতরন পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ধান ক্ষেত থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ পার্বতীপুরে এলপিজির বাড়তি দাম,দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পার্বতীপুর রেলওয়ে জংশনে ৩ ও ৪ নং প্ল্যাটফর্মের ওভারব্রিজ জরাজীর্ণ: চরম ঝুঁকিতে পথচারী ও যাত্রীরা পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

হারাগাছ থানার অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, ৬০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার

আইয়ুব আলী

হারাগাছ থানার অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, ৬০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার

আইয়ুব আলী। রংপুর
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হারাগাছ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় বুধবার (১ জুলাই) হারাগাছ থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. সুজন (৩৮), পিতা: মো. লুৎফর রহমান মুন্সী, মাতা: মোছা. লাইলী বেগম, সাং: ধুমেরকুঠি জয়বাংলা গুচ্ছগ্রাম, থানা: হারাগাছ, জেলা: রংপুর। তার কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া তাপস চন্দ্র রায় (২৬), পিতা: তারক চন্দ্র রায়, মাতা: সাবিত্রী রানী, সাং: আমাশু (কুকরুল), থানা: পরশুরাম, মহানগর রংপুর এবং মো. আরিফুল ইসলাম (২৫), পিতা: মো. আমিনুল ইসলাম, মাতা: মোছা. বিলকিস বেগম, সাং: বাহার কাচনা শাহাপাড়া, ওয়ার্ড নং-৯, থানা: হারাগাছ, মহানগর রংপুরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।



ফেসবুকে আমরা