October 11, 2026, 3:03 am
শিরোনাম:
পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ধান ক্ষেত থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ পার্বতীপুরে এলপিজির বাড়তি দাম,দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পার্বতীপুর রেলওয়ে জংশনে ৩ ও ৪ নং প্ল্যাটফর্মের ওভারব্রিজ জরাজীর্ণ: চরম ঝুঁকিতে পথচারী ও যাত্রীরা পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, বরখাস্ত পল্লী বিদ্যুতের জিএম

পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষি কার্ডের উদ্বোধন, কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার

সৌরভ উজ্জামান,ঢাকা

পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষি কার্ডের উদ্বোধন, কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার

সৌরভ উজ্জামান,ঢাকা

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। উৎসবমুখর এই দিনে টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে কৃষি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এই নতুন উদ্যোগকে ঘিরে কৃষকদের মাঝে তৈরি হয়েছে আশাবাদ ও উৎসাহ।

জানা গেছে, কৃষি কার্ডের মাধ্যমে দেশের কৃষকরা বিভিন্ন ধরনের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে সরাসরি আর্থিক সহায়তা, ভর্তুকি সহজে প্রাপ্তি, কৃষিঋণ গ্রহণে সুবিধা এবং আধুনিক কৃষি প্রযুক্তির সাথে সংযোগ স্থাপন। বিশেষ করে প্রতি বছর নির্ধারিত একটি বার্ষিক অর্থ সহায়তা কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

স্থানীয় কৃষকদের মতে, পূর্ববর্তী সরকারগুলোর সময় কৃষকদের উন্নয়নে তেমন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কৃষকরা অবহেলিত ছিলেন এবং তাদের সমস্যাগুলো গুরুত্ব পায়নি। তবে বর্তমান সরকারের এই উদ্যোগ কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশা প্রকাশ করেন।

সরকারি সূত্রে জানা যায়, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে এই কৃষি কার্ড চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে কৃষকদের সরাসরি ডাটাবেজ তৈরি হবে, ফলে সরকারি সহায়তা পৌঁছানো সহজ ও স্বচ্ছ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় প্রশাসন, কৃষি কর্মকর্তারা এবং বিভিন্ন স্তরের কৃষক প্রতিনিধিরা। পহেলা বৈশাখের এই শুভ দিনে এমন একটি উদ্যোগ কৃষকদের জন্য নতুন বছরের এক ইতিবাচক বার্তা নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



ফেসবুকে আমরা