April 17, 2026, 5:40 am
শিরোনাম:
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যাক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড’ বিতরণে বিতর্ক: ‘কৃষক’ পরিচয়ে মঞ্চে ওঠা ব্যক্তি নিয়ে প্রশ্ন তিস্তাচরের মানুষের দুর্ভোগ তুলে ধরে দ্রুত বাস্তবায়নের দাবি রংপুরের এমপির রায়হান সিরাজ পহেলা বৈশাখে ভাসানীর মাজারে তারেক রহমান: “জুলাই সনদ বাস্তবায়নে আপসহীন বিএনপি দীর্ঘ ১৬ বছর পর শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ঢাবি এলাকা থেকে তুলে নেওয়া, নির্যাতনের স্মৃতি—৪ বছর পর মুখ খুললেন এমপি আক্তার হোসেন ২১ বছরের অভিমান শেষ উত্তর মাফ করবো না কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষি কার্ডের উদ্বোধন, কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার পহেলা বৈশাখ ঘিরে দেশজুরে বর্ণিল আয়োজন

পহেলা বৈশাখে ভাসানীর মাজারে তারেক রহমান: “জুলাই সনদ বাস্তবায়নে আপসহীন বিএনপি

মোঃ আইয়ুব আলী

পহেলা বৈশাখে ভাসানীর মাজারে তারেক রহমান: “জুলাই সনদ বাস্তবায়নে আপসহীন বিএনপি”

নিজস্ব প্রতিবেদক । বগুরা
পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী-এর মাজার জিয়ারত করেন। সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জিয়ারত শেষে দেওয়া বক্তব্যে তিনি বিএনপির রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন,

“দলের ঘোষিত জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এটি শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি রূপরেখা।” তিনি বলেন, জনগণের ভোটাধিকার, আইনের শাসন এবং সুশাসন নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রী আরও বলেন, “বিএনপির উন্নয়ন ধারা ইতোমধ্যে দেশের মানুষের মাঝে আস্থা তৈরি করেছে। এই অগ্রযাত্রা যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদেরকে রাজনৈতিকভাবেই প্রতিহত করা হবে।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থাকতে হবে।
বক্তব্যে তিনি পহেলা বৈশাখের গুরুত্ব তুলে ধরে বলেন, “বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনা ও ঐক্যের প্রতীক। এই উৎসব আমাদের নতুন করে দেশ গড়ার প্রেরণা দেয়।” তিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মাজার এলাকায় এদিন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
পহেলা বৈশাখ উপলক্ষে মাজার প্রাঙ্গণে এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি রাজনৈতিক বার্তাও গুরুত্ব পায় বলে উপস্থিতরা মনে করেন।



ফেসবুকে আমরা