October 11, 2026, 11:13 pm
শিরোনাম:
পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ধান ক্ষেত থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ পার্বতীপুরে এলপিজির বাড়তি দাম,দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পার্বতীপুর রেলওয়ে জংশনে ৩ ও ৪ নং প্ল্যাটফর্মের ওভারব্রিজ জরাজীর্ণ: চরম ঝুঁকিতে পথচারী ও যাত্রীরা পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, বরখাস্ত পল্লী বিদ্যুতের জিএম

রংপুরের গঙ্গাচড়ায় মাদকের ভয়াবহ বিস্তার, মাদ্রাসার সামনেই প্রকাশ্যে ব্যবসা—স্থানীয়দের ক্ষোভ

সৌরভ উজ্জামান,রংপুর

রংপুরের গঙ্গাচড়ায় মাদকের ভয়াবহ বিস্তার, মাদ্রাসার সামনেই প্রকাশ্যে ব্যবসা—স্থানীয়দের ক্ষোভ

সৌরভ উজ্জামান,রংপুর

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের ০৮ ও ০৯ নম্বর ওয়ার্ডে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পুরো এলাকা যেন কাঁচাবাজারের মতো মাদক কেনাবেচার কেন্দ্র হয়ে উঠেছে।

অভিযোগ রয়েছে, ০৮ নম্বর ওয়ার্ডের মর্নেয়া দারুল হিকমাহ মাদ্রাসার সামনেই নিয়মিত মাদক বিক্রি হচ্ছে। এতে করে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিনিয়ত বিব্রতকর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। একই ওয়ার্ডের একটি মসজিদের সামনেও প্রায়ই এ ধরনের কার্যক্রম চলতে দেখা যায় বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা শুধু একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নয়; বরং ০৮ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ০৯ নম্বর ওয়ার্ডের তালপট্টি বাজার  এলাকাজুড়ে বিস্তৃত হয়েছে। ফলে সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য নিয়মিত অভিযান চালালেও মূল অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে না। তাদের দাবি, কঠোর ও সমন্বিত অভিযান চালানো হলে এই অবস্থা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চালানো হলেও তারা বিভিন্নভাবে ফাঁকি দিয়ে পালিয়ে যাচ্ছে।

এদিকে এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের সামনে এ ধরনের কার্যক্রম বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।



ফেসবুকে আমরা