June 27, 2026, 10:00 pm
শিরোনাম:
হলুদ সাংবাদিকতার নজির’, ইনকিলাবের প্রতিবেদনের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ সংসদ টিভি সম্প্রচারে এমপিদের নাম ও আসন প্রদর্শনের নির্দেশ, স্বচ্ছতা বাড়বে বলে আশা রংপুরে কলেজছাত্রীর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেওয়া ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই আওয়ামী লীগের সব গুম-খুন গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন রুটিন দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোশ্যাল মিডিয়ায় এমপি হানজালাকে নিয়ে রাশেদ খানের সমালোচনা, পাল্টা মন্তব্যে নতুন বিতর্ক মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ খুলনা বিভাগীয় সমাবেশ পৌঁছেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন এমপি আব্দুল মুনতাকিম জামাত সংসদ সদস্য

সরকারি নীতির সমালোচনায় গ্রেপ্তারের প্রতিবাদে রংপুরে জাতীয় ছাত্রশক্তির মৌন কর্মসূচি

মো: আইয়ুব আলী

সরকারি নীতির সমালোচনায় গ্রেপ্তারের প্রতিবাদে রংপুরে জাতীয় ছাত্রশক্তির মৌন কর্মসূচি
আইয়ুব আলী। রংপুর
রংপুরে সরকারি অব্যবস্থাপনা ও বিভিন্ন নীতির সমালোচনা করায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মৌন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি রংপুর জেলা শাখা। একই সঙ্গে জাতীয় যুব শক্তি ঠাকুরগাঁও জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনের মুক্তির দাবিও জানানো হয়।
বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর হাদি চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে এবং বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে নীরব অবস্থান পালন করেন। বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলেও বর্তমানে রাজনৈতিক মতভিন্নতার কারণে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা অভিযোগ করেন, সরকারের সমালোচনা করলেই মামলা, হয়রানি ও গ্রেপ্তারের মতো ঘটনা বাড়ছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশকে সংকুচিত করছে।
প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, অবিলম্বে গ্রেপ্তার হওয়া রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে এবং রাজনৈতিক ভিন্নমত দমনে প্রশাসনকে ব্যবহার বন্ধ করতে হবে। সেই সঙ্গে আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তির দাবি জানান তারা।
সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। শান্তিপূর্ণ এই মৌন কর্মসূচিতে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা