October 11, 2026, 4:19 am
শিরোনাম:
পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ধান ক্ষেত থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ পার্বতীপুরে এলপিজির বাড়তি দাম,দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পার্বতীপুর রেলওয়ে জংশনে ৩ ও ৪ নং প্ল্যাটফর্মের ওভারব্রিজ জরাজীর্ণ: চরম ঝুঁকিতে পথচারী ও যাত্রীরা পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, বরখাস্ত পল্লী বিদ্যুতের জিএম

রংপুর-পীরগঞ্জ সড়কে অভিনব কৌশলে দুই নারীকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ছিনতাই

আইয়ুব আলী

রংপুর-পীরগঞ্জ সড়কে অভিনব কৌশলে দুই নারীকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ছিনতাই

আইয়ুব আলী। রংপুর
রংপুর থেকে পীরগঞ্জে যাওয়ার পথে অভিনব কৌশলে দুই নারী যাত্রীকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রংপুর-পীরগঞ্জ সড়কের বড়দরগা এলাকায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং যাত্রীদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, দুই নারী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে রংপুর থেকে পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। যাত্রার শুরু থেকেই সিএনজির ভেতরে অপরিচিত দুই ব্যক্তি যাত্রী সেজে বসে ছিলেন। পথিমধ্যে বড়দরগা এলাকায় পৌঁছালে হঠাৎ করে স্বর্ণের রঙের একটি ধাতব বস্তু গাড়ির ভেতরে ফেলে দেওয়া হয়।
পরে ওই দুই ব্যক্তি নারী যাত্রীদের একজনকে বস্তুটি তুলে দেখতে বলেন। বস্তুটি কাগজে মোড়ানো ছিল। তাদের কথামতো একজন নারী সেটি হাতে নিয়ে কাগজ খুলতে শুরু করলে হঠাৎ তার নাকের কাছে বিষাক্ত বা অজ্ঞান করার মতো কোনো রাসায়নিক পদার্থ ছিটিয়ে দেওয়া হয়। এতে দুই নারীই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং ভারসাম্য হারিয়ে ফেলেন।
এই সুযোগে ছিনতাইকারীরা তাদের কানে থাকা স্বর্ণের দুল, অন্যান্য স্বর্ণালঙ্কার এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে সিএনজি থামিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় সিএনজি চালকের সম্পৃক্ততা থাকতে পারে, কারণ পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে বলে তাদের সন্দেহ।
স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে এমন কৌশলে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী যাত্রীদের উদ্দেশে পরামর্শ দিয়েছে, চলার পথে অপরিচিত কারও দেওয়া কোনো বস্তু হাতে না নেওয়া এবং সন্দেহজনক পরিস্থিতি দেখলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য।



ফেসবুকে আমরা