মাহমুদুল হাসান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টার সময় পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচন্ডি ইউনিয়নের রাবেয়ার মোড় সোনাপুকুরে তাকে পিটিয়ে হত্যা করা হয়।নিহত শিক্ষকের নাম মনোরঞ্জন রায়। তিনি পার্বতীপুর চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং চিরিরবন্দরের ইসবপুর ইউনিয়নের বাসিন্দা।
পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে ওই শিক্ষকের মৃত্যু হয়। ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।