July 2, 2026, 9:37 pm
শিরোনাম:
হারাগাছ থানার অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, ৬০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার হলুদ সাংবাদিকতার নজির’, ইনকিলাবের প্রতিবেদনের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ সংসদ টিভি সম্প্রচারে এমপিদের নাম ও আসন প্রদর্শনের নির্দেশ, স্বচ্ছতা বাড়বে বলে আশা রংপুরে কলেজছাত্রীর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেওয়া ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই আওয়ামী লীগের সব গুম-খুন গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন রুটিন দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোশ্যাল মিডিয়ায় এমপি হানজালাকে নিয়ে রাশেদ খানের সমালোচনা, পাল্টা মন্তব্যে নতুন বিতর্ক মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ খুলনা বিভাগীয় সমাবেশ পৌঁছেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে সফর করেছেন ডা. শফিকুর রহমান

আইয়ুব আলী

আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে সফর করেছেন ডা. শফিকুর রহমান।

আইয়ুব আলী। রংপুর
আজ ৯ মে, শনিবার, ব্যাংককের Vejthani International Hospital-এ চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের দেখতে যান তিনি। সফরকালে গুরুতর আহতদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান এবং তাদের সাহস, ত্যাগ ও সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের মানুষের অধিকার ও ন্যায়ের দাবিতে যারা আত্মত্যাগ করেছেন, জাতি তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বিরোধীদলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি মহান আল্লাহর দরবারে তাদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া করেন এবং পরিবারগুলোর প্রতিও সমবেদনা জানান।
সাক্ষাৎকালে আহত জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান। তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে নিজেদের প্রত্যাশার কথাও তুলে ধরেন।
সফরে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।



ফেসবুকে আমরা