October 11, 2026, 11:13 pm
শিরোনাম:
পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ধান ক্ষেত থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ পার্বতীপুরে এলপিজির বাড়তি দাম,দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পার্বতীপুর রেলওয়ে জংশনে ৩ ও ৪ নং প্ল্যাটফর্মের ওভারব্রিজ জরাজীর্ণ: চরম ঝুঁকিতে পথচারী ও যাত্রীরা পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, বরখাস্ত পল্লী বিদ্যুতের জিএম

থইথই পানিতে ভাসছে গঙ্গাচড়া, বন্যায় অনিশ্চিত হাজারো মানুষের জীবন

সৌরভ উজ্জামান,রংপুর

থইথই পানিতে ভাসছে গঙ্গাচড়া, বন্যায় অনিশ্চিত হাজারো মানুষের জীবন

সৌরভ উজ্জামান,গংগাচড়া,রংপুর

তিস্তার পানি বৃদ্ধি ও চলমান বন্যার কারণে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহিপুর, মর্ণেয়া, গঙ্গাচড়া, লক্ষ্মীটারী ও বেতগাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল। এসব এলাকার বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে ডুবে গেছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে অবস্থান নিয়েছে। পানিবন্দি মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট।

স্থানীয়রা জানান, তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অনেকের বসতঘরে কোমরসমান পানি ওঠায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা ও কৃষিকাজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। আবহাওয়া ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।



ফেসবুকে আমরা