October 11, 2026, 11:12 pm
শিরোনাম:
পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ধান ক্ষেত থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ পার্বতীপুরে এলপিজির বাড়তি দাম,দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পার্বতীপুর রেলওয়ে জংশনে ৩ ও ৪ নং প্ল্যাটফর্মের ওভারব্রিজ জরাজীর্ণ: চরম ঝুঁকিতে পথচারী ও যাত্রীরা পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, বরখাস্ত পল্লী বিদ্যুতের জিএম

ক্রীড়াশক্তি, ক্রীড়ার বল—মাদকমুক্ত সমাজ গড়ো।

সৌরভ উজ্জামান,রংপুর

ক্রীড়াশক্তি, ক্রীড়ার বল—মাদকমুক্ত সমাজ গড়ো।

সৌরভ উজ্জামান,গংগাচড়া,রংপুর

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের কথা। মর্নেয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মর্নেয়া মসজিদসংলগ্ন এলাকার চিত্র যেন মাদকবিরোধী সব স্লোগানকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মর্নেয়া মসজিদের সামনেই প্রকাশ্যে চলছে বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার ও বেচাকেনা। ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও বাবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের সঙ্গে একটি পরিবারের কয়েকজন সদস্য জড়িত—এমন অভিযোগও রয়েছে এলাকাবাসীর।

সবচেয়ে উদ্বেগের বিষয়, এই নেশার ছোবল থেকে বাদ যাচ্ছে না শিশু-কিশোররাও। ছোট বাচ্চা থেকে শুরু করে যুবকদের একটি অংশ ধীরে ধীরে মাদকে আসক্ত হয়ে পড়ছে বলে দাবি স্থানীয়দের।

অভিযোগ রয়েছে, মসজিদ কিংবা মাদ্রাসার ম্যানেজিং কমিটির পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে না। ফলে মসজিদের মতো পবিত্র স্থাপনার সামনেই এমন কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে।

এলাকার বিদায়ী উপহার ফাউন্ডেশন মাদক প্রতিরোধে নানা ধরনের পদক্ষেপ ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করলেও, স্থানীয়দের অভিযোগ—এসব উদ্যোগে তেমন কোনো কার্যকর পরিবর্তন আসেনি। কাজের কাজ কিছুই হয়নি বলেও দাবি তাদের।

প্রশ্ন উঠছে—মাদকমুক্ত সমাজ গড়ার স্লোগান কি শুধু ব্যানার, পোস্টার আর সভা-সেমিনারেই সীমাবদ্ধ?

যেখানে মসজিদের সামনেই প্রকাশ্যে মাদক থাকার অভিযোগ, সেখানে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে শিশু-কিশোর ও যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

মাদকমুক্ত সমাজ গড়ার কথা আমরা বলছি প্রতিনিয়ত। কিন্তু মর্নেয়ার এই চিত্র কি বলছে—স্লোগান আছে, উদ্যোগ আছে, কিন্তু বাস্তবায়ন কতটুকু?

এখন সেটিই বড় প্রশ্ন।



ফেসবুকে আমরা