October 11, 2026, 2:32 am
শিরোনাম:
পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ধান ক্ষেত থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ পার্বতীপুরে এলপিজির বাড়তি দাম,দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পার্বতীপুর রেলওয়ে জংশনে ৩ ও ৪ নং প্ল্যাটফর্মের ওভারব্রিজ জরাজীর্ণ: চরম ঝুঁকিতে পথচারী ও যাত্রীরা পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, বরখাস্ত পল্লী বিদ্যুতের জিএম

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আইয়ুব আলী

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আইয়ুব আলী । রংপুর
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস উঠে গেছে: নূরুল ইসলাম বুলবুল এমপি
ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বুধবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীতে সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। একদিকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ছে, অন্যদিকে গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

তিনি অভিযোগ করে বলেন, জনগণের এসব দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে। বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের মন্ত্রীদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মোবাইল চার্জ দেওয়ার কারণে বিদ্যুৎ সংকট হচ্ছে কিংবা গ্রামে লম্বা পুল হওয়ায় সেটি ভেঙে গেলে মেরামতে সময় লাগার কারণে লোডশেডিং হচ্ছে, এ ধরনের বক্তব্য জনগণের সঙ্গে তামাশার শামিল।

নূরুল ইসলাম বুলবুল বলেন, আগামী ৫ সেপ্টেম্বর গণভোটের গণরায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সফল করতে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার যেভাবে বিষয়টি পাশ কাটিয়ে যেতে চাইছে, একইভাবে গ্যাস-বিদ্যুৎ সংকটসহ দেশের বিদ্যমান জনদুর্ভোগের দায়ও অতীতের সরকারের ওপর চাপিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। অথচ এসব সমস্যা সমাধানে সরকারের দীর্ঘমেয়াদি বা স্বল্পমেয়াদি কোনো কার্যকর পরিকল্পনা দৃশ্যমান নয়।

অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের ঘাটতি পূরণ করে চলমান সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, জনগণের দাবি আদায়ের আন্দোলন সংসদের ভেতরে এবং সংসদের বাইরেও চালিয়ে যেতে হবে।

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, সরকার যদি গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে গ্রহণ করে এবং জনগণের ভোগান্তি নিরসনে কার্যকর উদ্যোগ নেয়, তাহলে বিরোধী দল সরকারকে সহযোগিতা করবে। কিন্তু সরকার যদি জনগণের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়নের দাবি প্রত্যাখ্যান করে এবং আওয়ামী ফ্যাসিবাদের পথেই হাঁটতে থাকে, তাহলে জনগণের দাবি আদায়ের সমাধান রাজপথেই হবে।

সভায় সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আব্দুস সালাম, শেখ শরিফ উদ্দিন আহমদ, ড. মোবারক হোসাইন, আব্দুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান, মাওলানা শরিফুল ইসলাম, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী অফিস সেক্রেটারি মুজিবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভা থেকে ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ এবং সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয়ভাবে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।



ফেসবুকে আমরা