August 25, 2026, 9:40 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ মাদক সেবন বাধা দেয়ায় রংপুরে শিক্ষকসহ একই পরিবারের ৪ জন হত্যা ইমাম-মুয়াজ্জিনের সম্মানি ভাতা নিয়ে ‘আর্থিক লেনদেনের’ অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে হচ্ছে ২৩ তম রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নির্বাচন: ফখরুল-অলির লড়াই আজ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকার সড়কে আজ নামছে নারীদের জন্য ‘পিংক বাস চালক-কন্ডাক্টরও নারী বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রতিবাদী মিছিলে হবিগঞ্জে মাহদী হাসান আটক

কে হচ্ছে ২৩ তম রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নির্বাচন: ফখরুল-অলির লড়াই আজ

আইয়ুব আলী

কে হচ্ছে ২৩ তম রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নির্বাচন: ফখরুল-অলির লড়াই আজ

আইয়ুব আলী । রংপুর
দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। ফলে দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি নির্বাচন একক প্রার্থীর পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতার রূপ নিয়েছে।

নির্বাচন কমিশনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণের জন্য ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী জাতীয় সংসদ ভবনে নেওয়া হয়েছে। ভোট শুরুর আগে নির্বাচনকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন। এরপর শুরু হবে ভোটগ্রহণ।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার ভোট দেওয়ার কথা রয়েছে ৩৪৯ জন সংসদ সদস্যের। তাদের ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি। একাধিক প্রার্থী থাকায় যে প্রার্থী সর্বোচ্চ ভোট পাবেন, তিনিই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

### মুখোমুখি ফখরুল ও অলি

রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে বিএনপির সাবেক জ্যেষ্ঠ নেতা ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদকে।

রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে দীর্ঘ ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় এবারের নির্বাচনকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হয়েছিল।

### আজই নির্ধারণ হবে নতুন রাষ্ট্রপতি

বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। এরপর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ভোটের ফলাফলের ওপর নির্ভর করছে দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন।

রাজনৈতিক অঙ্গনে এরই মধ্যে মির্জা ফখরুলের জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল অলি আহমদও মির্জা ফখরুলের জয় প্রায় নিশ্চিত বলে মন্তব্য করেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সংসদ সদস্যদের ভোটের পর।

দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা থাকায় আজকের ভোট শুধু নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা নয়, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতেও এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা এবং ফলাফল ঘোষণার মধ্য দিয়ে অবসান হবে অপেক্ষার। নির্ধারিত হবে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন।



ফেসবুকে আমরা