September 27, 2026, 4:28 pm
শিরোনাম:
পার্বতীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, বি এন পির চাঁদাবাজির অভিযোগ ফুলবাড়ীতে মুত্তাকী কল্যাণ সংস্থা কর্তৃক ক্যান্সার আক্রান্তকে আর্থিক সহায়তা প্রদান জমি-জমা সংক্রান্ত জেরে পার্বতীপুরে সংঘর্ষে শিক্ষক ও গৃহবধু আহত পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে যা বললেন স্বেচ্ছাসেবক দলের তুষার সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা ঘোড়াঘাট সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Mahamudul Hasan

মাহামুদুল হাসান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :

দেশের চলমান সন্ত্রাস, নৈরাজ্য, ককটেল বিস্ফোরণ এবং অর্থনীতি ধ্বংসের চক্রান্তের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পার্বতীপুর রেলওয়ে স্টেশন চত্বর ও প্ল্যাটফর্ম এলাকায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের পার্বতীপুর ওপেন লাইন শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রচারণা সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মিশু এবং বিভাগীয় সমন্বয়ক ফজলুর রহমান। পার্বতীপুর রেলওয়ে শ্রমিক দল ওপেন লাইন শাখার কার্যকরী সভাপতি আবু হেনা ও সাধারণ সম্পাদক সুমন শরীফের নেতৃত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন রেলওয়ে শ্রমিক-কর্মচারী লোকো শাখার জাহিদুল ইসলাম, কেলোকো শাখার সহ-সভাপতি ইলিয়াস আকন্দ এবং আইন বিষয়ক সম্পাদক টিপু।

বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রেলওয়ে শ্রমিকেরা ঐক্যবদ্ধ। দেশের অর্থনীতি ও রেলওয়ের কার্যক্রম সচল রাখতে যেকোনো ধরনের চক্রান্ত প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।কর্মসূচি শেষে স্টেশন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নজরদারি অব্যাহত ছিল।



ফেসবুকে আমরা