September 27, 2026, 10:51 am
শিরোনাম:
পার্বতীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, বি এন পির চাঁদাবাজির অভিযোগ ফুলবাড়ীতে মুত্তাকী কল্যাণ সংস্থা কর্তৃক ক্যান্সার আক্রান্তকে আর্থিক সহায়তা প্রদান জমি-জমা সংক্রান্ত জেরে পার্বতীপুরে সংঘর্ষে শিক্ষক ও গৃহবধু আহত পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে যা বললেন স্বেচ্ছাসেবক দলের তুষার সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা ঘোড়াঘাট সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

জমি-জমা সংক্রান্ত জেরে পার্বতীপুরে সংঘর্ষে শিক্ষক ও গৃহবধু আহত

Mahamudul Hasan

মাহামুদুল হাসান পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
জমিতে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপরে হামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও গৃহবধু মারাত্মক আহত হয়েছেন। আহতদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় লায়লা পারভীন (৪০) নামে এক গৃহবধূকে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকালে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামের আবুল হোসেন তার নিজের জমিতে বাঁশের বেড়া দিতে যান। এসময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার প্রতিপ তার দলবল নিয়ে ধারালো দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।
অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন বলেন, হামলাকারীরা আমার ওপর চড়াও হলে আমাকে তাকে বাঁচাতে আমার স্ত্রী লায়লা পারভীন (৪০) এগিয়ে আসেন। এসময় প্রতিপরা তাকে ল্য করে বেপরোয়া মারপিট করে। এতে আমার স্ত্রী আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তি করান। এই সংঘর্ষে উভয়পরে আরও অন্তত দুজন আহত হয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের প থেকে প্রতিপ মজর, খালেকসহ আরও ৪/৫ অভিযুক্ত করে পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক মানিক চন্দ্র রায় বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা