September 27, 2026, 10:51 am
শিরোনাম:
পার্বতীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, বি এন পির চাঁদাবাজির অভিযোগ ফুলবাড়ীতে মুত্তাকী কল্যাণ সংস্থা কর্তৃক ক্যান্সার আক্রান্তকে আর্থিক সহায়তা প্রদান জমি-জমা সংক্রান্ত জেরে পার্বতীপুরে সংঘর্ষে শিক্ষক ও গৃহবধু আহত পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে যা বললেন স্বেচ্ছাসেবক দলের তুষার সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা ঘোড়াঘাট সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

পার্বতীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Mahamudul Hasan

মাহামুদুল হাসান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

পার্বতীপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

দিনাজপুরের পার্বতীপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঢাকা মোড় কোচ স্ট্যান্ডের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়

উপজেলা যুবদলের ​নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মোমিনুল ইসলাম ডাক্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

​সমাবেশে বক্তারা বলেন, “দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে জিম্মি করে এবং পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টি করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা যুবদল প্রতিহত করবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন নবগঠিত পৌর আহবায়ক কমিটির আহবায়ক আনোয়ারুল হক, রবিউল ইসলাম বাবু, সাবেক অধ্যক্ষ মোখলেছুর রহমান, আবু বক্কর সিদ্দিক, দীপঙ্কর শাহ মানিক, গোলাম রাব্বানী গোলাপ প্রমুখ। এ সময় উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা