October 13, 2026, 3:53 am
শিরোনাম:
পার্বতীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস র‍্যালি আলোচনা সভা ও পুরষ্কার বিতরন পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ধান ক্ষেত থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ পার্বতীপুরে এলপিজির বাড়তি দাম,দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পার্বতীপুর রেলওয়ে জংশনে ৩ ও ৪ নং প্ল্যাটফর্মের ওভারব্রিজ জরাজীর্ণ: চরম ঝুঁকিতে পথচারী ও যাত্রীরা পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

পার্বতীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স

Mahamudul Hasan

 

মাহামুদুল হাসান পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধি:

“স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি” স্লোগানে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স গতকাল  ১২ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে
সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ১২ অক্টোবর থেকে সারাদেশে একযোগে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ শুরু হবে। সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহ করবেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রেস কনফারেন্সে জানানো হয়, এই কার্যক্রমের জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। তথ্য সংগ্রহ বিষয়ে জনসচেতনতা তৈরিতে দেশের সকল মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। সভায় আরও জানানো হয়, ফ্যামিলি কার্ডের জন্য তথ্য দিতে কোনো টাকা লাগবে না। কেউ টাকার বিনিময়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিলে তাকে বিশ্বাস না করতে এবং ১০৯৮ নম্বরে অভিযোগ করার জন্য বলা হয়েছে।



ফেসবুকে আমরা