October 11, 2026, 11:12 pm
শিরোনাম:
পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ধান ক্ষেত থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ পার্বতীপুরে এলপিজির বাড়তি দাম,দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পার্বতীপুর রেলওয়ে জংশনে ৩ ও ৪ নং প্ল্যাটফর্মের ওভারব্রিজ জরাজীর্ণ: চরম ঝুঁকিতে পথচারী ও যাত্রীরা পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, বরখাস্ত পল্লী বিদ্যুতের জিএম

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ, জ্বালানি সাশ্রয়ে কঠোর অবস্থানে সরকার |

মোহাম্মদ ফয়সাল

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ, জ্বালানি সাশ্রয়ে কঠোর অবস্থানে সরকার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকল দোকানপাট ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরের বিভিন্ন বাজার ও বিপণি বিতানে এই নির্দেশনা কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে তদারকি বাড়ানো হয়েছে। বিশেষ করে রংপুরসহ আশপাশের এলাকায় মাইকিং করে ব্যবসায়ীদের আগাম সতর্ক করা হচ্ছে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকটের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমাতে রাতের বেলায় ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত বন্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
এদিকে, স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এ সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ব্যবসায়ী বলছেন, সন্ধ্যার পরই তাদের বেচাকেনা বেশি হয়, ফলে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তবে অন্যদিকে কিছু ব্যবসায়ী সরকারের সিদ্ধান্তকে সময়োপযোগী বলেও মন্তব্য করেছেন।
ক্রেতাদের মধ্যেও এই নিয়ে আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, আগেভাগে বাজার শেষ করতে হবে, যা দৈনন্দিন জীবনে কিছুটা প্রভাব ফেলবে।
সরকার বলছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এই নির্দেশনা পুনর্বিবেচনা করা হতে পারে। তবে আপাতত জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা ঠিক রাখতে সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
কাউনিয়া উপজেলা প্রতহাম ঃ মোহাম্মদ ফয়সাল



ফেসবুকে আমরা