June 27, 2026, 11:29 pm
শিরোনাম:
হলুদ সাংবাদিকতার নজির’, ইনকিলাবের প্রতিবেদনের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ সংসদ টিভি সম্প্রচারে এমপিদের নাম ও আসন প্রদর্শনের নির্দেশ, স্বচ্ছতা বাড়বে বলে আশা রংপুরে কলেজছাত্রীর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেওয়া ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই আওয়ামী লীগের সব গুম-খুন গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন রুটিন দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোশ্যাল মিডিয়ায় এমপি হানজালাকে নিয়ে রাশেদ খানের সমালোচনা, পাল্টা মন্তব্যে নতুন বিতর্ক মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ খুলনা বিভাগীয় সমাবেশ পৌঁছেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন এমপি আব্দুল মুনতাকিম জামাত সংসদ সদস্য

হারাগাছ তেল পাম্পের সামনে অচেনা সাপ, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক

মো: আইয়ুব আলী

হারাগাছ তেল পাম্পের সামনে অচেনা সাপ, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক
মো: আইয়ুব আলী। রংপুর
রংপুরের হারাগাছ এলাকার একটি তেল পাম্পের সামনে হঠাৎ করে একটি অচেনা সাপ দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে হারাগাছ তেল পাম্প সংলগ্ন এলাকায়, যেখানে প্রতিদিনের মতো মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে জ্বালানি নিতে আসা ক্রেতাদের ভিড় ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই সাপটি রাস্তার ওপর উঠে আসে এবং কিছু সময় পাম্পের সামনের অংশে ঘোরাফেরা করতে থাকে। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে সাপটি চোখে পড়তেই সেখানে উপস্থিত তেল ক্রেতা ও পথচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান। কেউ কেউ মোবাইলে ঘটনাটি ধারণ করারও চেষ্টা করেন।
স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে গরমের কারণে আশপাশের ঝোপঝাড় ও নিচু এলাকা থেকে বিভিন্ন প্রাণী লোকালয়ে চলে আসছে। ধারণা করা হচ্ছে, একই কারণে সাপটিও লোকালয়ের দিকে চলে আসে। তবে সাপটি বিষধর কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
পরে স্থানীয় কয়েকজন যুবক সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন। কোনো ধরনের ক্ষতি না করে সেটিকে একটি পাত্রে তুলে হারাগাছ হেলথ সিটির পেছনের নিরিবিলি ঝোপঝাড় এলাকায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল বলছে, সাপ বা বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে ক্ষতি না করে নিরাপদভাবে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া উচিত। এতে যেমন মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়, তেমনি পরিবেশের ভারসাম্যও রক্ষা পায়।



ফেসবুকে আমরা