October 28, 2026, 8:25 am
শিরোনাম:
ঈশ্বরদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত, তরুণী হাসপাতালে পার্বতীপুরে বজ্রনিরোধক ক্যাবল চুরি, শ্রমিকের কারাদণ্ড পার্বতীপুরে বিরোধের জেরে মারামারি, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু; গ্রেপ্তার ২ পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ মানববন্ধন, মিছিল ও মাদকবিরোধী কমিটি—তারপরও বন্ধ হচ্ছে না গাঁজা বিক্রি বদরগঞ্জে ট্রেন লাইনচুত্য, চরম দূর্ভোগে যাত্রীরা জামায়াতের আমিরের বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যাচারের অভিযোগ রাশেদ খাঁনের রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সঙ্গে সেলফিতে প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঈশ্বরদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত, তরুণী হাসপাতালে

মাহবুবুর রহমান

ঈশ্বরদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত, তরুণী হাসপাতালে

পাবনা প্রতিনিধি মাহবুবুর রহমান

পাবনার ঈশ্বরদীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক তরুণী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঈশ্বরদীর রত্নদ্বীপ পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তরুণ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার পর বাসের চাকা তাঁর মাথার ওপর দিয়ে উঠে যায়।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তরুণী আহত হন। তাঁকে চিকিৎসার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে নিহত তরুণ ও আহত তরুণীর পরিচয়, দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং তাঁদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।



ফেসবুকে আমরা