October 28, 2026, 9:29 am
শিরোনাম:
ঈশ্বরদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত, তরুণী হাসপাতালে পার্বতীপুরে বজ্রনিরোধক ক্যাবল চুরি, শ্রমিকের কারাদণ্ড পার্বতীপুরে বিরোধের জেরে মারামারি, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু; গ্রেপ্তার ২ পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ মানববন্ধন, মিছিল ও মাদকবিরোধী কমিটি—তারপরও বন্ধ হচ্ছে না গাঁজা বিক্রি বদরগঞ্জে ট্রেন লাইনচুত্য, চরম দূর্ভোগে যাত্রীরা জামায়াতের আমিরের বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যাচারের অভিযোগ রাশেদ খাঁনের রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সঙ্গে সেলফিতে প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পার্বতীপুরে বজ্রনিরোধক ক্যাবল চুরি, শ্রমিকের কারাদণ্ড

Mahamudul Hasan

মাহমুদুল হাসান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

পার্বতীপুরে বজ্রনিরোধক ক্যাবল চুরি, শ্রমিকের কারাদণ্ড
মাহামুদুল হাসান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান ভবনের ছাদে থাকা বজ্রনিরোধক তামার ক্যাবল চুরির অভিযোগে এক শ্রমিককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত শ্রমিকের নাম ফেরদৌস সরকার (২৫)। তিনি কারখানার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে শ্রমিক হিসেবে কাজ করতেন।

গত ২৫ অক্টোবর দুপুরে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেন।

পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক মো. ইলিয়াছ হোসেন মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ অক্টোবর কারখানার প্রধান ভবনের ছাদ ও দেয়ালে রং করার কাজ চলছিল। এ সময় বজ্রনিরোধক তামার ক্যাবল চুরির ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে সন্দেহের ভিত্তিতে ওই কাজের ঠিকাদার সাজুর নিয়োগ করা শ্রমিক ফেরদৌস সরকারকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুর শহরের পুরাতন বাজার এলাকার সুমন নামের এক ভাঙারি ব্যবসায়ীর দোকান থেকে তিনটি ক্যাবলের টুকরা উদ্ধার করা হয়। এ ছাড়া কারখানার প্রধান ভবনের ছাদ থেকে আরও দুটি খণ্ডিত ক্যাবল উদ্ধার করা হয়।

উদ্ধার করা ক্যাবলগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৪৩ ফুট, ওজন পাঁচ কেজি। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা বলে জানান আরএনবি কর্মকর্তা।

তিনি আরও জানান, কারখানার প্রধান ভবন ও সেখানে থাকা মূল্যবান ইলেকট্রনিক যন্ত্রপাতি বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য ভবনের ছাদে বজ্রনিরোধক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর আগেও কয়েক দফায় কারখানার প্রধান ভবনের বজ্রনিরোধক ক্যাবল চুরির ঘটনা ঘটেছে।



ফেসবুকে আমরা