দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম।
এ সময় ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব ইফতারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সুমন শাহ, সুজন প্রধান, মাসুদ, সরকারি কলেজ ছাত্রদল নেতা জিসান, রাসেল, জাহিদ, রুবেলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কলেজের শিক্ষক -কর্মচারী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।