April 24, 2026, 9:58 am
শিরোনাম:
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: জড়িত থাকলে কাউকেই ছাড় নয়—ডা. শফিকুর রহমান রাজনৈতিক সহনশীলতা ও দমননীতি নিয়ে বক্তব্য দিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ জুমার দিনের ফজিলত: মুসলিম উম্মাহর জন্য বিশেষ এক মর্যাদার দিন প্রিন্সিপাল ও ওসির সামনেই সরকারি কলেজের শিক্ষিকাকে জুতাপেটা অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার কেন্দ্রের ভেন্যু ভালো করে দেখে নিন নিজ দায়িত্বে। আবারো বাড়ানো হলো বাস ভাড়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। TCB পণ্য বিতরণ স্থান চৌদ্দমাথা বাজার, পাইকারটারী এবং ইউনিয়ন পরিষদ মাঠে। কাউনিয়া-পীরগাছায় এনসিপির স্থানীয় নির্বাচনের প্রার্থী ঘোষণা শিগগিরই, বাড়ছে রাজনৈতিক আলোচনা সরকারি নীতির সমালোচনায় গ্রেপ্তারের প্রতিবাদে রংপুরে জাতীয় ছাত্রশক্তির মৌন কর্মসূচি

জুমার দিনের ফজিলত: মুসলিম উম্মাহর জন্য বিশেষ এক মর্যাদার দিন

মো: আইয়ুব আলী

জুমার দিনের ফজিলত: মুসলিম উম্মাহর জন্য বিশেষ এক মর্যাদার দিন

আইয়ুব আলী। রংপুর
জুম্মার দিনের ফজিলত ইসলামে সপ্তাহের সাত দিনের মধ্যে জুমার দিনকে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতময় দিন হিসেবে গণ্য করা হয়। আরবি “জুমু’আহ” শব্দের অর্থ হলো সমবেত হওয়া বা একত্রিত হওয়া। এই দিনে মুসলমানরা একসাথে মসজিদে সমবেত হয়ে দুই রাকাত জুমার নামাজ আদায় করেন এবং খুতবা শ্রবণ করেন। জুমার ফজিলতপূর্ণ পবিত্র কুরআন ও সহিহ হাদিসে জুমার দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বহু বর্ণনা এসেছে।
তাআলা পবিত্র কুরআনে বলেন, “হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা বন্ধ করো।” এই আয়াত থেকেই বোঝা যায়, জুমার দিন সাধারণ দিনের তুলনায় আলাদা মর্যাদা বহন করে।
হাদিস শরিফে এসেছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাঁকে পৃথিবীতে অবতরণ করানো হয়েছে।” এ থেকে বোঝা যায়, মানবজাতির ইতিহাসেও জুমার দিনের বিশেষ তাৎপর্য রয়েছে।
জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো, এই দিনে এমন একটি সময় রয়েছে যখন বান্দা আল্লাহর কাছে যে দোয়াই করে, আল্লাহ তা কবুল করেন। তাই মুসলমানরা এই দিনে বেশি বেশি দোয়া, ইস্তিগফার, দরুদ শরিফ পাঠ এবং কুরআন তিলাওয়াতে মনোযোগ দেন। বিশেষ করে সূরা কাহফ তিলাওয়াত করা জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল হিসেবে বিবেচিত।
জুমার দিন শুধু ইবাদতের জন্য নয়, আত্মশুদ্ধিরও একটি দিন। এই দিনে গোসল করা, পরিষ্কার পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা এবং দ্রুত মসজিদে যাওয়া সুন্নত। যারা গুরুত্বের সঙ্গে জুমার নামাজ আদায় করেন, তাদের জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনাহ মাফের সুসংবাদ রয়েছে।
ইসলামের দৃষ্টিতে জুমার দিন হলো ঈমানদারদের সাপ্তাহিক ঈদের দিন। তাই প্রতিটি মুসলমানের উচিত এই দিনকে যথাযথ মর্যাদা দিয়ে পালন করা, আল্লাহর স্মরণে নিজেকে নিয়োজিত রাখা এবং দুনিয়ার ব্যস্ততার মাঝেও আখিরাতের প্রস্তুতি নেওয়া। জুমার দিনের ফজিলত উপলব্ধি করে আমল করলে একজন মুমিনের জীবন আরও বরকতময় হয়ে উঠতে পারে।



ফেসবুকে আমরা