July 1, 2026, 6:46 pm
শিরোনাম:
হারাগাছ থানার অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, ৬০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার হলুদ সাংবাদিকতার নজির’, ইনকিলাবের প্রতিবেদনের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ সংসদ টিভি সম্প্রচারে এমপিদের নাম ও আসন প্রদর্শনের নির্দেশ, স্বচ্ছতা বাড়বে বলে আশা রংপুরে কলেজছাত্রীর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেওয়া ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই আওয়ামী লীগের সব গুম-খুন গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন রুটিন দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোশ্যাল মিডিয়ায় এমপি হানজালাকে নিয়ে রাশেদ খানের সমালোচনা, পাল্টা মন্তব্যে নতুন বিতর্ক মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ খুলনা বিভাগীয় সমাবেশ পৌঁছেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে জামায়াতকে জড়িয়ে অপপ্রচার, বেলকা ইউনিয়নে প্রতিবাদ।

Reporter Name

ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে জামায়াতকে জড়িয়ে অপপ্রচার, বেলকা ইউনিয়নে প্রতিবাদ।

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৪ নম্বর বেলকা ইউনিয়নে একটি শিশু ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউনিয়ন জামায়াতে ইসলামী। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের সাথে সম্পৃক্ত দেখিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়। বৃহস্পতিবার রাতে আয়োজিত এক প্রতিবাদলিপিতে স্থানীয় জামায়াত নেতারা বলেন, একটি জঘন্য ও নিন্দনীয় অপরাধকে কেন্দ্র করে একটি আদর্শিক সংগঠনকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। তারা এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের মিথ্যা তথ্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং প্রকৃত অপরাধীদের আড়াল করার সুযোগ তৈরি করছে। তারা দ্রুত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ভবিষ্যতে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

বার্তাপ্রেরক -:

মোঃ আব্দুল আহাদ

প্রচার ও মিডিয়া সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং বেলকা ইউনিয়ন শাখা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা



ফেসবুকে আমরা