October 11, 2026, 3:00 am
শিরোনাম:
পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ধান ক্ষেত থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ পার্বতীপুরে এলপিজির বাড়তি দাম,দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পার্বতীপুর রেলওয়ে জংশনে ৩ ও ৪ নং প্ল্যাটফর্মের ওভারব্রিজ জরাজীর্ণ: চরম ঝুঁকিতে পথচারী ও যাত্রীরা পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, বরখাস্ত পল্লী বিদ্যুতের জিএম

ক্ষমতা ও স্বজনপ্রীতির ছায়ায় তেল পাম্প: হারাগাছ এলাকায় উঠছে নানা অভিযোগ

মোহাম্মদ হৃদয় ইসলাম

ক্ষমতা ও স্বজনপ্রীতির ছায়ায় তেল পাম্প: হারাগাছ এলাকায় উঠছে নানা অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, হারাগাছ:
দেশের বিভিন্ন স্থানের মতো হারাগাছ এলাকাতেও তেল পাম্পগুলোকে ঘিরে ক্ষমতার প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। স্থানীয়দের দাবি, নিয়ম-কানুন উপেক্ষা করে কিছু তেল পাম্প পরিচালিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি চোখে পড়ছে না।
এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় কিছু পাম্পে অনিয়ম চললেও তা যেন দেখার কেউ নেই। নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশগত মান কিংবা লাইসেন্স সংক্রান্ত বিষয়েও অনেক ক্ষেত্রে শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি করেন স্থানীয়রা।
এছাড়াও অভিযোগ উঠেছে, অনেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না, আবার অনেকেই লাইনের বাইরে থেকেও সহজেই তেল সংগ্রহ করছেন, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “সব কিছু দেখেও কেউ কিছু বলছে না। যারা বলবে, তারা নানা চাপের মুখে পড়ে। ফলে অনিয়ম যেন স্বাভাবিক হয়ে গেছে।”
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর প্রত্যাশা, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা