August 28, 2026, 9:57 am
শিরোনাম:
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান সালাহউদ্দিন আহমদের রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ মাদক সেবন বাধা দেয়ায় রংপুরে শিক্ষকসহ একই পরিবারের ৪ জন হত্যা ইমাম-মুয়াজ্জিনের সম্মানি ভাতা নিয়ে ‘আর্থিক লেনদেনের’ অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে হচ্ছে ২৩ তম রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নির্বাচন: ফখরুল-অলির লড়াই আজ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকার সড়কে আজ নামছে নারীদের জন্য ‘পিংক বাস চালক-কন্ডাক্টরও নারী

রংপুরের জুলাই যোদ্ধা আবু সাঈদ হত্যা মামলার রায়: দুই আসামির মৃত্যুদণ্ড,

সুজিদ কুমার

রংপুরের জুলাই যোদ্ধা আবু সাঈদ হত্যা মামলার রায়: দুই আসামির মৃত্যুদণ্ড,
তারিখ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

রংপুর প্রতিনিধি:
বহুল আলোচিত জুলাই যোদ্ধা আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, রংপুরে সংঘটিত সহিংস ঘটনার সময় প্রথম শহীদ হিসেবে পরিচিত হন আবু সাঈদ। তার মৃ/ত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং বিষয়টি জাতীয় পর্যায়েও আলোচনার জন্ম দেয়।
ট্রাইব্যুনালের রায়ে চাকরিচ্যুত এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের সাজা ঘোষণা করা হয়। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, ঘটনাটি ছিল পরিকল্পিত ও নৃশংস, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বের পরিপন্থী।

রায় ঘোষণার পর রংপুর শহরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা রায়ে সন্তোষ প্রকাশ করলেও কিছু মানবাধিকার সংগঠন রায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা-সমালোচনা করছে।
আবু সাঈদের পরিবার জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর তারা বিচার পেয়েছে বলে মনে করছে। তারা আশা প্রকাশ করে বলেন, এই রায় ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, এই রায় দেশের বিচার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করলো। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জবাবদিহিতার প্রশ্নে এটি একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে।
উল্লেখ্য, ঘটনাটি ঘটার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে অবশেষে এই রায় ঘোষণা করা হলো, যা নিয়ে সারাদেশে চলছে আলোচনা।



ফেসবুকে আমরা