April 11, 2026, 8:09 pm
শিরোনাম:
ওয়াদা ভাঙল বিএনপি, নাহিদের তোপে কোণঠাসা ক্রিকেট বয়কটের আহ্বান: রাষ্ট্রের অর্থ অপচয় নিয়ে প্রশ্ন তুললেন সাওদা সুমি  সংসদে আইনমন্ত্রীকে খোচা মেরে বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন এমপি আক্তার হোসেন। রুমিন-জুনায়েদ রাফেসহ অর্ধশতাধিক নেতাকর্মি এনসিপিতে যোগদান, ধারণা করছেন এমপি আখতার হোসেন। শেরপুর-৩ আসনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াতে ইসলামীর। রংপুরের জুলাই যোদ্ধা আবু সাঈদ হত্যা মামলার রায়: দুই আসামির মৃত্যুদণ্ড, ক্ষমতা ও স্বজনপ্রীতির ছায়ায় তেল পাম্প: হারাগাছ এলাকায় উঠছে নানা অভিযোগ সাওদা সুমির ঘটনায় ‘নব্য ফ্যাসিবাদের’ অভিযোগ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বক্তব্যের জেরে গ্রেফতার, জামায়াত নেত্রী সওদা সুমির জামিন মঞ্জুর। বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬: ‘এক স্বাস্থ্য’ ধারণায় এগোচ্ছে বাংলাদেশ—বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান |

ওয়াদা ভাঙল বিএনপি, নাহিদের তোপে কোণঠাসা

মো: আইয়ুব আলী

ওয়াদা ভাঙল বিএনপি, নাহিদের তোপে কোণঠাসা
মো: আইয়ুব আলী : রংপুর
জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ অধ্যাদেশকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তনের অভিযোগ তুলে বিএনপিকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, বিএনপি সংসদীয় রীতি-নীতি, প্রথা এবং পূর্বের দেওয়া প্রতিশ্রুতির কোনো তোয়াক্কা করছে না। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলোতেও দলীয়করণের প্রবণতা দেখাচ্ছে দলটি।
প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন সরকার পূর্বে ১৩৩টি অধ্যাদেশ জারি করে। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এসে এসব অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করে। ওই কমিটির আলোচনায় ৯৮টি অধ্যাদেশ হুবহু বহাল রাখার বিষয়ে একমত হওয়া হয় এবং বাকি অধ্যাদেশগুলোতে সংশোধন, পরিমার্জন বা বাতিলের সুপারিশ দেওয়া হয়।
এই ৯৮টি অধ্যাদেশের মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ অন্যতম ছিল। তবে আজ সংসদে উত্থাপনের মাত্র ২০ মিনিট আগে ওই অধ্যাদেশে পরিবর্তন আনার অভিযোগ ওঠে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, জাদুঘরের প্রধান হিসেবে একজন বিশেষজ্ঞ নিয়োগের কথা থাকলেও নতুন প্রস্তাবে সেই পদে সংস্কৃতি মন্ত্রীকে প্রধান করার বিধান যুক্ত করা হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিরোধীদল জানায়, এটি কেবল একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং স্পষ্টভাবে দলীয়করণের উদাহরণ। তারা অভিযোগ করে, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে এবং পূর্বের লিখিত প্রতিশ্রুতিও ভঙ্গ করছে।
যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে সংসদে এ ইস্যু ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



ফেসবুকে আমরা