August 27, 2026, 7:35 am
শিরোনাম:
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান সালাহউদ্দিন আহমদের রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ মাদক সেবন বাধা দেয়ায় রংপুরে শিক্ষকসহ একই পরিবারের ৪ জন হত্যা ইমাম-মুয়াজ্জিনের সম্মানি ভাতা নিয়ে ‘আর্থিক লেনদেনের’ অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে হচ্ছে ২৩ তম রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নির্বাচন: ফখরুল-অলির লড়াই আজ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকার সড়কে আজ নামছে নারীদের জন্য ‘পিংক বাস চালক-কন্ডাক্টরও নারী

হারাগাছার নবীজন মার্কেটে নতুন দোকানে টিন কেটে চুরি, নগদ টাকা ও মোবাইল লুট

মো: আইয়ুব আলী

হারাগাছার নবীজন মার্কেটে নতুন দোকানে টিন কেটে চুরি, নগদ টাকা ও মোবাইল লুট
মোঃ আইয়ুব আলী। রংপুর
রংপুরের হারাগাছা এলাকার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত নবীজন মার্কেটে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ এপ্রিল) রাতের কোনো এক সময় এই চুরি সংঘটিত হয়।
জানা গেছে, মার্কেটটিতে আগে থেকেই কাপড়, কসমেটিক্স ও জুতার দোকান ছিল। এরই পাশাপাশি সম্প্রতি একটি নতুন মোবাইল ও সানগ্লাসের দোকান চালু হয়। আর এই নতুন দোকানটিকেই টার্গেট করে চুরির ঘটনা ঘটায় চোর চক্র।
দোকান মালিক সূত্রে জানা যায়, চোরেরা দোকানের টিনের ছাদ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর দোকানের ক্যাশে থাকা প্রায় ৪০ হাজার টাকা এবং ৮ থেকে ১০টি মোবাইল ফোন নিয়ে যায়।
পরদিন সকালে দোকান খুলতে এসে মালিক চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে স্থানীয়দের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে হারাগাছা থানা পুলিশ উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ আশ্বাস দিয়েছে, সঠিকভাবে তদন্ত করে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নতুন দোকান হওয়ায় নিরাপত্তা কিছুটা দুর্বল ছিল, যার সুযোগ নিয়েছে চোরেরা। তারা দ্রুত চোরদের আইনের আওতায় আনার দাবি জানান।



ফেসবুকে আমরা