September 2, 2026, 5:16 am
শিরোনাম:
গঙ্গাচড়ায় মাদকবিরোধী মিছিল ও আলোচনা সভা আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে গুমের শিকারদের সন্ধান ও বিচারের দাবি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান সালাহউদ্দিন আহমদের রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ মাদক সেবন বাধা দেয়ায় রংপুরে শিক্ষকসহ একই পরিবারের ৪ জন হত্যা ইমাম-মুয়াজ্জিনের সম্মানি ভাতা নিয়ে ‘আর্থিক লেনদেনের’ অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে হচ্ছে ২৩ তম রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নির্বাচন: ফখরুল-অলির লড়াই আজ

বন্ধুত্বের অনন্য নজির, একসাথে পথচলায় সাত বন্ধুর গল্প

সৌরভ উজ্জামান,ঢাকা

বন্ধুত্বের অনন্য নজির, একসাথে পথচলায় সাত বন্ধুর গল্প

সৌরভ উজ্জামান,রংপুর

বর্তমান সময়ে ব্যস্ততা আর ব্যক্তিগত জীবনের চাপে অনেক সম্পর্কই যখন দূরে সরে যাচ্ছে, ঠিক তখনই রংপুর জেলার,গংগাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের,মর্নেয়ার চড় এলাকায় সাত বন্ধুর এক অনন্য বন্ধুত্ব নজর কেড়েছে সবার। সাজু, নুরজামাল, ওবাইদুল, মিশু, দুখু, নুর মোহাম্মদ ও সৌরভ—এই সাতজনের বন্ধুত্ব যেন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তাদের সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তারা একে অপরের পরিবারের সদস্যের মতোই কাছের। দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি কাজেই তারা একে অপরের সঙ্গী। একসাথে খাওয়া, ঘুমানো, ঘুরে বেড়ানো থেকে শুরু করে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—সবকিছুতেই তারা পরস্পরের ওপর নির্ভরশীল।

বন্ধুদের মধ্যে এমন বোঝাপড়া ও আন্তরিকতা খুব কমই দেখা যায় বলে জানান এলাকাবাসী। তাদের মতে, এই বন্ধুত্ব বর্তমান প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে থাকতে পারে।

বন্ধুদের একজন জানান, “আমরা একে অপরকে ছাড়া কিছুই ভাবতে পারি না। সুখ-দুঃখ সবকিছুই আমরা একসাথে ভাগাভাগি করি।”

সময়ের সাথে সাথে যখন সম্পর্কগুলো পরিবর্তিত হচ্ছে, তখন এই সাত বন্ধুর বন্ধন প্রমাণ করে—সত্যিকারের বন্ধুত্ব এখনো টিকে আছে এবং তা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



ফেসবুকে আমরা