August 31, 2026, 10:02 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় মাদকবিরোধী মিছিল ও আলোচনা সভা আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে গুমের শিকারদের সন্ধান ও বিচারের দাবি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান সালাহউদ্দিন আহমদের রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ মাদক সেবন বাধা দেয়ায় রংপুরে শিক্ষকসহ একই পরিবারের ৪ জন হত্যা ইমাম-মুয়াজ্জিনের সম্মানি ভাতা নিয়ে ‘আর্থিক লেনদেনের’ অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে হচ্ছে ২৩ তম রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নির্বাচন: ফখরুল-অলির লড়াই আজ

গঙ্গাচড়ায় মাদকবিরোধী মিছিল ও আলোচনা সভা

সৌরভ উজ্জামান,রংপুর

গঙ্গাচড়ায় মাদকবিরোধী মিছিল ও আলোচনা সভা

সৌরভ উজ্জামান,গংগাচড়া,রংপুর
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ আগস্ট, শুক্রবার জুমার নামাজের পর মর্নেয়া রহমানিয়া শাহি জামে মসজিদে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন অত্র মসজিদের সম্মানিত সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন মোফা, সহসভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি জাদু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

বক্তারা বলেন, এলাকায় কোনো ধরনের মাদক ক্রয়-বিক্রয় ও সেবন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সামাজিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান বক্তারা।

মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করতে স্থানীয়ভাবে ৫৫ জন যুবক সদস্য নিয়ে একটি দল গঠন করা হয়েছে বলে জানা গেছে। তারা এলাকায় মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধমূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

আলোচনা শেষে মসজিদের ইমাম, স্থানীয় যুবক ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি মাদকবিরোধী মিছিল বের করা হয়। মিছিল থেকে মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

স্থানীয়দের প্রত্যাশা, সম্মিলিত সামাজিক উদ্যোগ ও প্রশাসনের সহযোগিতায় ৮ নম্বর ওয়ার্ডসহ পুরো এলাকাকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

সবার আহ্বান—মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন।



ফেসবুকে আমরা