October 15, 2026, 10:20 pm
শিরোনাম:
পার্বতীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস র‍্যালি আলোচনা সভা ও পুরষ্কার বিতরন পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ধান ক্ষেত থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ পার্বতীপুরে এলপিজির বাড়তি দাম,দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পার্বতীপুর রেলওয়ে জংশনে ৩ ও ৪ নং প্ল্যাটফর্মের ওভারব্রিজ জরাজীর্ণ: চরম ঝুঁকিতে পথচারী ও যাত্রীরা পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কৃষক কার্ড’ বিতরণে বিতর্ক: ‘কৃষক’ পরিচয়ে মঞ্চে ওঠা ব্যক্তি নিয়ে প্রশ্ন

সৌরভ উজ্জামান,ঢাকা

‘কৃষক কার্ড’ বিতরণে বিতর্ক: ‘কৃষক’ পরিচয়ে মঞ্চে ওঠা ব্যক্তি নিয়ে প্রশ্ন

সৌরভ উজ্জামান,ঢাকা

বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ‘কৃষক কার্ড’ গ্রহণকারী এক ব্যক্তিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অনুষ্ঠানে ওই ব্যক্তি নিজেকে একজন কৃষক হিসেবে পরিচয় দিয়ে দাবি করেন, তিনি কৃষক পরিবারের সন্তান এবং নিজের জমির পাশাপাশি বর্গা জমিতেও চাষাবাদ করেন। তিনি আরও বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি প্রণোদনা, সার ও বীজসহ নানা সুবিধা পাবেন।

তবে অনুষ্ঠান শেষে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য সামনে আসে। অনেকেই দাবি করেন, যাকে ‘কৃষক’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, তিনি প্রকৃতপক্ষে একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন সময় বিদেশ ভ্রমণসহ ভিন্ন পেশায় সক্রিয় ছিলেন।

এদিকে সংশ্লিষ্ট ব্যক্তি, কবির মিয়া (অথবা কবির রহমান), গণমাধ্যমে জানান—তিনি কৃষক পরিবারের সন্তান এবং নিজেও কৃষিকাজের সঙ্গে যুক্ত। পাশাপাশি তিনি কন্টেন্ট তৈরি করেন বলেও স্বীকার করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, যথাযথ যাচাই-বাছাই ছাড়া একজনকে ‘কৃষক’ হিসেবে উপস্থাপন করায় সংশ্লিষ্টদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে,আসলেই তিনি একজন কৃষক এবং কৃষক পরিবারের সন্তান



ফেসবুকে আমরা