June 26, 2026, 6:23 pm
শিরোনাম:
হলুদ সাংবাদিকতার নজির’, ইনকিলাবের প্রতিবেদনের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ সংসদ টিভি সম্প্রচারে এমপিদের নাম ও আসন প্রদর্শনের নির্দেশ, স্বচ্ছতা বাড়বে বলে আশা রংপুরে কলেজছাত্রীর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেওয়া ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই আওয়ামী লীগের সব গুম-খুন গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন রুটিন দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোশ্যাল মিডিয়ায় এমপি হানজালাকে নিয়ে রাশেদ খানের সমালোচনা, পাল্টা মন্তব্যে নতুন বিতর্ক মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ খুলনা বিভাগীয় সমাবেশ পৌঁছেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন এমপি আব্দুল মুনতাকিম জামাত সংসদ সদস্য

আজ থেকে ঠিক এক মাস পরেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬

সৌরভ উজ্জামান,ঢাকা

আজ থেকে ঠিক এক মাস পরেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬

সৌরভ উজ্জামান,ঢাকা

এবারের বিশ্বকাপ আয়োজন হতে যাচ্ছে ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা।

এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ হলো, ইতিহাসে প্রথমবারের মতো মোট ৪৮টি দেশ অংশগ্রহণ করবে বিশ্বকাপে। এর ফলে আরও বেশি দেশ ও নতুন নতুন দল নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাবে বিশ্বমঞ্চে। ফুটবল বিশ্লেষকদের মতে, দল সংখ্যা বাড়ায় প্রতিযোগিতা হবে আরও জমজমাট ও অনিশ্চয়তায় ভরপুর।

ফিফা ইতোমধ্যেই এবারের বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম ঘোষণা করেছে “ট্রায়ন্ডা”। আধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় ডিজাইনের এই বলটি তিন আয়োজক দেশের ঐক্য ও ফুটবলের বৈশ্বিক বন্ধনকে তুলে ধরবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলছে ব্যাপক প্রস্তুতি। স্টেডিয়াম সংস্কার, নিরাপত্তা জোরদার, পরিবহন ব্যবস্থা উন্নয়নসহ নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এবারের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ আয়োজনগুলোর একটি।

এখন পুরো ফুটবল বিশ্বের অপেক্ষা—কখন মাঠে গড়াবে বল, আর শুরু হবে শ্রেষ্ঠত্বের মহারণ।



ফেসবুকে আমরা