June 10, 2026, 6:45 pm
শিরোনাম:
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য সফরে ডাকসু ভিপি সাদিক কায়েম, ঢাবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান অনন্য: প্রধানমন্ত্রী রংপুরে মধ্যরাতে ভূমিকম্পের আতঙ্ক, ৫-৮ সেকেন্ড কেঁপে উঠল জেলা; ক্ষয়ক্ষতির খবর নেই ফাঁসির রায়ের পর কারাগারে নেওয়া হলো আসামি সোহেল স্বপ্নাকে পল্লবীর আট বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায়ে দম্পতির মৃত্যুদণ্ড রামিশা হত্যা ও ধর্ষণ মামলার রায়: সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড কাউনিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ পিস এসকাপসহ আটক রমজান আলী স্বামী প্রবাসে থাকার সুবাদে দীর্ঘদিন ধরে এক যুবকের সাথে পর/কী/য়া সম্পর্কে জড়িয়ে পড়েন প্রবাসীর স্ত্রী গঙ্গাচড়ায় মাদকের ভয়ংকর বিস্তার, উদ্বেগে সাধারণ মানুষ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিককে ডেকে এনে ফাঁদে ফেললেন প্রতারক প্রেমিকা

কাউনিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ পিস এসকাপসহ আটক রমজান আলী

আইয়ুব আলী

কাউনিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ পিস এসকাপসহ আটক রমজান আলী

আইয়ুব আলী। রংপুর
রংপুরের কাউনিয়া উপজেলায় র‍্যাবের অভিযানে ১০০ পিস এসকাপসহ রমজান আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক রমজান আলী গংগাচড়া উপজেলার হরিণচরা হাজিরপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী একটি সাধারণ ব্যাগে করে বাইক চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় এসকাপ বহন করে হারাগাছ সড়ক দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে র‍্যাব সদস্যরা সন্দেহভাজন হিসেবে রমজান আলীকে থামিয়ে তল্লাশি চালান। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১০০ পিস এসকাপ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে র‍্যাবের হেফাজতে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত নেশাজাতীয় দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হতে পারে।
এদিকে, কাউনিয়ায় ১০০ পিস এসকাপসহ একজনকে আটকের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।



ফেসবুকে আমরা