May 23, 2026, 8:29 pm
শিরোনাম:
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের বৈঠক: দক্ষ জনবল রপ্তানি, বিনিয়োগ ও মানবপাচার প্রতিরোধে জোর শিক্ষা শিবির ২০২৬ বরিশাল মহানগরী জামায়াতের রোকন পল্লবীতে শিশু রামিসা হত্যা: পরিবারের পাশে তারেক রহমান, দোষীদের দ্রুত বিচারের দাবি ঢাকসু-পিকিং বিশ্ববিদ্যালয়ের দ্বিপাক্ষিক সম্মেলন: শিক্ষা, প্রযুক্তি ও তরুণ নেতৃত্বে যৌথ সহযোগিতার নতুন দিগন্ত আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত ইসলামের বাণী পৌঁছে দেওয়াই সবচেয়ে বড় দায়িত্ব: মিয়া গোলাম পরওয়ার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ফুঁসে উঠছে উত্তরবঙ্গ “আন্দোলন হয় তিস্তাপাড়ে, বাজেট যায় পদ্মাপাড়ে” — ক্ষোভে উত্তাল সাধারণ মানুষ

তিনগুণ বেশি তেল নিচ্ছে চালকরা! কড়া নজরদারির নির্দেশ জ্বালানি মন্ত্রীর

Reporter Name

তিনগুণ বেশি তেল নিচ্ছে চালকরা! কড়া নজরদারির নির্দেশ জ্বালানি মন্ত্রীর

বাংলাদেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ বিষয়ে কথা বলতে গিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেছেন, অনেক গাড়ি ও মোটরসাইকেল চালক তাদের প্রকৃত প্রয়োজনের তুলনায় তিনগুণ বেশি তেল নিচ্ছেন, যা বর্তমান সংকটকে আরও তীব্র করে তুলছে।

তিনি জানান, “একজন চালকের যতটুকু তেলের প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি তেল নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এটি নিয়ন্ত্রণে আনতে হবে এবং কঠোর নজরদারি চালানো হবে।”

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন পেট্রোল পাম্পে মনিটরিং বাড়ানো হয়েছে। প্রয়োজনে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বুলবুল হোসেন টুটু বলেন, “বর্তমান পরিস্থিতিতে অপচয় রোধ করাই প্রধান লক্ষ্য। কেউ যেন চাহিদার অতিরিক্ত তেল নিতে না পারে, সে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।”

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা গেলে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমবে।



ফেসবুকে আমরা